1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নানান অনিয়মে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই অসুস্থ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন

  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

নানান অনিয়মে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই অসুস্থ
খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন

স্টাফ রিপোর্টার :

দপ্তর প্রধানের সেচ্ছাচারিতা, অনিয়মিত অফিসে আসা, অন্যান্য ডাক্তার ও স্টাফদের সাথে সমন্বয়হীনতা আর জনবল সংকটে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এখন নিজেই অসুস্থ হয়ে পড়েছে। ভোগান্তি বেড়েছে আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগিদের। ভর্তি হওয়া রোগীরাও ভাল সেবা পাচ্ছেন না। দায়িত্বশীল অনেকেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকেই দায়ি করেছেন। গতকাল সকালে স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক আকস্মিকভাবে পরিদর্শনে আসেন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে। এ সময় তিনি বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে পান।

বিভিন্ন সূত্রে জানাগেছে, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের প্রধান কর্তা অরুপ জ্যোতি ঘোষ নিয়মিত অফিসে আসেন না। নানা অজুহাতে তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বেশিরভাগ দিনে তিনি অফিসে আসেন বেলা সাড়ে এগারোটার পরে। হাসপাতালের বড় বাবুসহ দুই একজনকে ডেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার দুপুর দুইটা বাজতে না বাজতেই বেরিয়ে যান। অরুপ জ্যোতি ঘোষের এ চিত্র নিত্য দিনের। বহিঃ বিভাগে সব ডাক্তাররা দায়িত্ব পালন করছেন কিনা, ভর্তি হওয়া রোগিরা ঠিকমত সেবা পাচ্ছে কিনা তিনি এসব কোন কিছুরই ধার ধারেন না। স্বাস্থ্য বিভাগে তিনি তেলবাজ অরুপ হিসাবে পরিচিত।

যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা অরুপ জ্যোতি ঘোষ বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে যোগদান করেন ২০২২ সালের ২৩ জুন। এরপর থেকে তিনি সাবেক প্রতি মন্ত্রী স্বপন ভট্রাচার্জের ভাইপে হিসাবে নিজেকে তৎকালিন ক্ষতাশালীদের কাছে প্রতিষ্ঠিত করেন বাঘারপাড়ায়। স্ব ধর্মের হওয়ায় সাবেক এমপি রণজিৎ কুমার রায়ও তাকে বেশ প্রধান্য দিতেন। এ সব কারণে ৫ আগষ্টের আগ পর্যন্ত তার সব কিছুই ছিলো নিজের ইচ্ছা মাফিক। হাসপাতালে তিনি ডাক্তারসহ কোন স্টাফদের তিনি তোয়ক্কা করতেন না। সবখানেই তার নিজের মত প্রতিষ্ঠিত করতেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও তার স্বভাব বদলায়নি। অরুপ জ্যোতি ঘোষ ঠিকমত দেখভাল না করার করণে অন্যরাও তার মত সুযোগ নিচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্র সূত্রে জানাগেছে, বাঘারপাড়া উপজেলায় মঞ্জুরিকৃত ডাক্তারের সংখ্যা ৪০ জন। অথচ পূরণ হয়েছে মাত্র ১৭ জনের। এর মধ্যে আবার ছয়জন প্রেষণে কাজ করছেন অন্যাত্র। এর মধ্যে ১১ বছর ধরে অন্যাত্র প্রেষণে রয়েছেন এমন ডাক্তারের নামও রয়েছে। বাকি ১১ জনের বেশিরভাগই নিয়মিত আসেন না। জুনিয়র কনসালটেন্ট (শিশু) সাজিয়া আক্তারের পোষ্টিং বাঘারপাড়ায় হলেও তিনি প্রায় এক বছর প্রেষণে কাজ করছেন মাগুরা সদর হাসপাতালে। জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) আক্তারুজ্জামানও এক বছর ধরে ঢাকার চক্ষু ইন্সটিটিউটে প্রেষণে আছেন।

মেডিকেল অফিসার রাকিব আলম শাওন ছয় মাস ধরে যশোর জেনারেল হাসপাতাল, মেডিকেল অফিসার মোশতাক আহম্মেদ দুই বছর ধরে ঢাকার ডিজি অফিসে, সহকারি সার্জন ফারজানা রহমান এক বছরের বেশি সময় ধরে যশোর জেনারেল হাসপাতালে প্রেষণে রয়েছেন। ইউনানী মেডিকেল অফিসার শেখ আব্দুর রাজ্জাক ২০১৪ সালের ১৪ ডিসেম্বর থেকে সাতক্ষীরার শ্যামনগরে প্রেষণে রয়েছেন। নিয়মিত ও অনিয়মিত মিলে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ১১ জন ডাক্তার আসা যাওয়া করেন।

জুনিয়র কনসালটেন্ট (গাইনী) সঞ্চিতা অধিকারী নিয়মিত রোগি দেখেন যশোরের একটি সুনামধন্য ক্লিনিকে। ফলে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে আসা নিয়ে তার খুব একটা মাথা ব্যাথা নেই। তিনি ব্যস্ত থাকেন ঐ ক্লিনিকে রোগি দেখা নিয়ে। মেডিকেল অফিসার রাকিব আলম শাওনের মাসে চার দিন ডিউটি করার কথা থাকলেও তিনি তা ঠিকমত করেন না। বর্তমান তিনি কিন্দ্রেীয় এক বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে চলেন। বেশিরভাগ দিনে এক অথবা দুইজন ডাক্তার বহিঃ বিভাগে রোগি দেখেন। অনেক দিন মেডিকেল এ্যাসিস্টান্ট নির্ভর হয়ে পড়ে বহিঃ বিভাগ।

হাসাপাতালের একটি সূত্র জানিয়েছে, প্রায় শতভাগ নার্স ও অন্যান্য কর্মচারি স্থানীয় হওয়ায় তারা বেশিরভাগ কোন কিছুরই তোয়াক্কা করেন না। অনেকেই যুগের পর যুগ ধরে চাকুরি করছেন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে। ঐ সূত্র উদাহরণ দিয়ে বলেন, ফার্মাসিস্ট নাজনীন আক্তার বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্রে জয়েন্ট করেছেন ১৯৯২ সালের ৫ সেপ্টেম্বর। সেই অবধি আজও তিনি এখান থেকে নড়েননি। তিনিও ঠিকমত ফার্মাসিতে বসেন না।

অনেক দিন রোগিদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। রোগিদের সাথে কারাপ আচারণের অভিযোগও আছে তার বিপক্ষে। নাজনীন আক্তারের স্বামী মাহফুজুল হক মেডিকেল টেকনিশিয়ান (ইপিআই) পদে বাঘারপাড়ায় যোগদান করেন ১৯৮৮ সালের ৬ জুন। ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত তিনি মাগুরার শালিখা হাসপাতালে কাজ করে আবারও ২০০৩ সালের ৩ জুন থেকে এ পর্যন্ত বাঘারপাড়াতেই আছেন। তিনি স্থানীয় হওয়ায় প্রভাব বিস্তার করে চলেন হাসপাতালে। বিগত দিনে তিনি স্থানীয় সংসদ সদস্যর আস্থাভাজন হয়ে কোন কিছুরই ধার ধারেনি। একই অবস্থা বেশিরভাগ নার্সদের ক্ষেত্রে। তারও দীর্ঘ দিন ধরে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে কর্মরত রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে কর্মরত একজন ডাক্তার জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাজ হচ্ছে তিনি সকাল নয়টায় অফিসে ঢুকবেন। এরপর অন্যান্য ডাক্তার তার কক্ষে প্রবেশ করবেন। তিনি সুবিধা অসুবিধা নিয়ে সবার সাথে কথা বলবেন। সরকারের দেওয়া সব নির্দেশনা সবাইকে অবহিত করবেন। সবাইকে নিয়ে সেবার মান কিভাবে বাড়ানো যায় তা নিয়ে পরিকল্পনা করবেন। এরপর সবাই যার যার রুটিং ওয়ার্কে চলে যাবে। অথচ অরুপ জ্যোতি ঘোষ এ সবের ধার ধারেন না। তিনি কোন স্টাফ মিটিংও করেন না।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষের নানা অনিয়মের বিষয়টি বিভিন্ন সূত্রে জানতে পেরে গতকাল সকাল সাড়ে নয়টায় আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ মনজুরুল মুর্শিদ। তিনি এ সময় অরুপ জ্যোতি ঘোসকে হাসপাতালে অনুপস্থিত পান। গতকাল বিকালে এ প্রতিবেদককে মনজুরুল মর্শিদ জানান, অরুপ জ্যোতির বিষয়টি লিখিতভাবে উর্দ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করি দ্রুত তার শাস্তি ব্যবস্থা হবে।

এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ বলেন, কয়েক দিন ধরে তার পরিবারের প্রায় সব সদস্যই অসুস্থ্য। একটা বাচ্চার পরিক্ষা চলছে। তাকে কেন্দ্রে নিয়ে যাওয়ারও মত কেউ নেই। এ সব কারণে কোন দিন হাসপাতালে ঢুকতে অনেক সময় দেরি হয়।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews