বৈধ কাগজ পত্র না থাকায় ও জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করায় গতকাল বাঘারপাড়ার একটি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। একটিকে জরিমানা করা হয়েছে দুই লক্ষ টাকা। গতকাল দিনভর এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও পরিবেশ অধিদপ্তর।
স্থানীয় সূত্রে জানাগেছে, পরিবেশ অধিদপ্তর প্রথমে হানা দেয় উপজেলা সদর সংলগ্ন ইন্দ্রা গ্রামের শিকদার ব্রিকস এ। এ সময় ভাটা পরিচালনায় দায়িত্বরতরা বৈধ কোন কাগজ পত্র দেখাতে না পারায় সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ ভাটা মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করে।
এরপর উপজেলা সদর সংলগ্ন দোহাকুলা গ্রামের ফাইভ ষ্টার ইটভাটায় হানা দেয়। একই স্থানে একই নামে পাশাপাশি ফাইভ স্টার নামে দুইটি ইট ভাটার মালিক কোন কাগজপত্র দেখাতে পারেননি।
ইট উৎপাদনে সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্বেও এ দুইটি ভাটায় ইট উৎপাদন কাজ অব্যহত ছিলো। যে কারণে ভ্রাম্যমান আদালত একটি ভাটার টিমনী গুড়িয়ে দেয়।
ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উপ পরিচালক ইমদাদুল হক।

Leave a Reply