যশোরের কৃষ্ণবাটিতে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামে এক যুবককে কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ও গুরুতর জখম করার ঘটনায় মূল অভিযুক্ত মাহিম ইসলাম (২৫) কে ডিবি পুলিশ আটক করেছে।
গত রোববার রাতে সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। আহত মোহাম্মদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে পরে ঢাকায় রেফার করা হয়। ঘটনার ছয় ঘণ্টার মধ্যে মাহিমকে ধর্মতলার কদমতলা এলাকা থেকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে সে হামলার কথা স্বীকার করেছে। মাহিম নিজেও হামলার সময় আহত হয়। তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply