৩হাজার ফুট পতাকা বানিয়ে চারদিকে হইচই ফেলে দিলো আর্জেন্টিনার ভক্তরা
কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। ইতিমধ্যে বিশ্বে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে বরাবরের মতো বাড়তি উন্মাদনা ছড়িয়ে পড়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। তেমনি এক কিলোমিটার লম্বা আর্জেন্টিনার পতাকা টানিয়ে হইচই ফেলে দিয়েছে নান্দাইলের আর্জেন্টিনা ভক্তরা।
বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও বিশ্বকাপ আসর ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নিজের পছন্দের সমর্থনকারী দলকে সমর্থন জানাতে তোড়জোড় শুরু করেছেন।


কেউ নিজের বাড়ির আঙিনায়, গাছে, ছাদে পতাকা, ব্যানার ও ফেস্টুন করে টানিয়ে নিয়েছেন। নিজের পছন্দের দলের বড়সড় পতাকা বানাতে একধরনের প্রতিযোগিতা শুরু হয়।
এবারও ফুটবল নিয়ে এমন একটি আবেগ আর উন্মাদনা দেখা দিয়েছে নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায়। নান্দাইল চৌরাস্তা বাজার থেকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত এক কিলোমিটার রাস্তাজুড়ে বিশাল আকৃতির এক পতাকা টানানো হয়েছে। চৌরাস্তা অটো সংগঠনের উদ্যোগে আল-আমিন, আশিক ভূঁইয়া, এমদাদুল হক বাচন, হাফিজুল ইসলাম হাফিজ ও ফাহিম ভূঁইয়া এ পতাকা বানানোর কাজ করেছেন।
নান্দাইল রোড বাজারের টেইলার্স আব্দুল মতিনের দোকানে ছয় দিন লেগেছে বিশাল ৩ হাজার ফুট লম্বা পতাকা সেলাই করতে। লেগেছে ১ হাজার ৫০০ গজ কাপড়। সব মিলে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বিশাল পতাকাটি তৈরির পেছনে সার্বিক সহযোগিতা করেছেন নান্দাইল বাজারের ব্যবসায়ী মন্ডল অটো হাউজের মালিক ফরিদ উদ্দিন মন্ডল।সংগ্রহ সংবাদ


Leave a Reply