বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা এর অর্থায়নে কেশবপুরে মানব সেবা সংস্থা(মাসেস) আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ও ছাগল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
৪মে সকাল ১১টায় কেশবপুর উপজেলা অফিসপাড়ায় নিজ কায্যলয়ে মানব সেবা সংস্থা সভাপতি আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা সমাজ সেবা অফিসার আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক লুৎফুল হাসান, হিসাব সম্পাদক শিরিনা সুলতানা, প্রাণী সম্পদ ডাক্তার জিল্লুর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য আখতার হোসেন, নির্বাহী সদস্য মাস্টার আব্দুল গফুর প্রমূখ।
আলোচনা সভাশেষে সহায়ক উপকরণ ও ছাগল বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন।প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক লুৎফুল হাসান জানান মানব সেবা সংস্থা তিনটি গ্রাম বায়সা-সাবদিয়া এবং শ্রীরামপুর গ্রামের ১৯ টি প্রতিবন্ধী পরিবারের মাঝে সহায়ক উপকরণ ও ছাগল পর্যায়ক্রমে বিতরণ করা হবে। একটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হবে।
প্রতিবন্ধী আবু হুরায়রার বলেন দুটি ছাগল ছাগল পেয়ে আমার পরিবার খুবই উপকৃত হয়েছে। মানব সেবা সংস্থাকে ধন্যবাদ জানাই। এই ছাগল থেকে পরিবারের ভাগ্য পরিবর্তন করতে চাই।
শহিদুল ইসলাম বলেন আমার একটি বাথরুমের চাল কেনার সমর্থন ছিল না। মানব সেবা সংস্থার পক্ষ থেকে চেয়ারটি পেয়ে আমার খুব উপকার হয়েছে।

Leave a Reply