যশোর সদরের ভাটপাড়ায় কিশোর তানভির হাসান নিশান হত্যায় আটক দুই যুবকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, যশোর সদরের ভাটপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ বাধন হোসেন ও রমজান আলীর ছেলে নয়ন হোসেন।
মামলা অভিযোগে জানা গেছে, তানভির হাসান নিশান রামনগরের ভাটপাড়া এলাকার খাইরুল বাশারে ছেলে ও ভাটপাড়া আলিয়া মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী। গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে আজিমের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তানভির। এরপর আর বাড়ি না ফেরায় অনেক খেঁাজাখুজি করে তানভিরকে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনেরা।
রাত সাড়ে ১০টার দিকে অপরিচিত এক ব্যক্তি নিশানের মোবাইল নম্বর দিয়ে ফোন করে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং কিছুক্ষণ পর ফোন কেটে দেয়। এ ঘটনার পর তানভীরের মা কোতোয়ালি থানায় জিডি করেন।
পরদিন দুপুরে বাড়ির কাছের একটি পুকুর থেকে পাথর চাপা দেয়া নিখেঁাজ তানভির হাসান নিশানের লাশ উদ্দার করে স্থানীরা। এসময় তানভিরের হাত-পা লুঙ্গি দিয়ে বঁাধা ছিল। এ ঘটনায় নিহত নিশানের মা বাদী হয়ে ২৯ এপ্রিল অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
এ ঘটনায় ডিবি পুলিশ নিহত তানভির হাসান নিশানের মোবাইল কললিস্ট দেখে ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই দুইজনকে আটক ও ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শিবু মন্ডল। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply