1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিদেশে পাঠানোর নামে প্রতারনার ঘটনায় যশোরে মামলা

  • রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বিদেশে পাঠানোর নামে প্রতারনার ঘটনায় যশোরে মামলা

যশোর অফিস :

প্রথমে বিদেশে পাঠানোর নামে প্রতারনা এবং পরে বিভিন্ন ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় নীল হাসান (২৯) নামে এক যুবকের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে। নীল হাসান ঢাকার কদমতলী থানার চাকদাহ এলাকার কাজী ইসমাইলের ছেলে। বর্তমানে সে ঢাকার শ্যামপুর পোস্তগোলা এলাকার বাসিন্দা।

আর মামলাটি করেছেন, যশোর শহরের খড়কী বামনপাড়ার আকবর আলীর ছেলে রিপন আহমেদ (৩৯)।রিপন এজাহারে উল্লেখ করেছেন, তিনি ২০১৬ সালের মালয়েশিয়ায় যান। সেখানে থাকা কালীন কানাডায় যাওয়ার চেষ্টা করছিলেন। ২০২০ সালে তিনি ফেসবুকে কানাডায় যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে থাকে এমনটি বিজ্ঞাপন দেখেন।

তাদের ওয়েব সাইডে ঢুকে যাবতীয় তথ্য অনলাইনে পুরণ করেন এবং আবেদন সাবমিট করার জন্য বিকাশ নম্বরে সাড়ে ৩২ হাজার টাকা দেন। এরপর আসামি তাকে জানায় মালয়েশিয়া থেকে কানাডায় যেতে হলে ১২ লাখ টাকা লাগবে।

তিনি রাজি হন এবং বিকাশে মাধ্যমে অগ্রিম ১ লাখ ১৫ হাজার টাকা দেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় হোয়াটঅ্যাপ, মাসেঞ্জারে ভিডিও কলে কথা বলেন। সে সময় আসামি তার ভয়েস ও ছবি রেকর্ড করে রাখে। পরে সে গুলো এডিট করে একটি মেয়েকে পাশে বসিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তার কাছে মোট অংকের টাকা দাবি করে।

তিনি মানসম্মানের ভয়ে ৮ লাখ টাকা দেন। এরই মধ্যে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এয়ারপোর্টে নামা মাত্রই আসামি কৌশলে তার বাড়িতে নিয়ে যায়। পরে এডিট করা ভিডিও দেখায় এবং কাজী ডেকে বিয়ে দিবে বলে হুমকি দেয়। ২০ লাখ টাকা কাবিন নামা করা হবে বলে হুমকি দিতে থাকে। তিনি তাদের চাপে পড়ে যোগাযোগ করতে থাকেন।

পরে তিনি যোগাযোগ বন্ধ করে দিলে আসামি ওই এডিট করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। তিনি যশোরের বাড়িতে বসে গত ১০ এপ্রিল দেখেন। তিনি তাদের গ্রুপ থেকে লিভ নিলেও তার আত্মীয় স্বজনদের মোবাইল ম্যাসেঞ্জারে ছবি পাঠায়। এবং নানা ভয় ভীতি দেখায়। ফলে তিনি থানায় মামলা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews