1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় শেষ হলো তিন দিনের ‘বৈশাখী লোকনাট্য উৎসব’

  • রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় শেষ হলো তিন দিনের ‘বৈশাখী লোকনাট্য উৎসব’ 

স্টাফ রিপোর্টার :

 জারি সারি ভাটিয়ালির দেশ বাংলাদেশ। অঞ্চল ভেদে রয়েছে আলাদা আলাদা লোকজ সংস্কৃতি। এসব হারানো লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে যশোর ও নড়াইল জেলার সীমান্তবর্তী অঞ্চল এগারোখানে পালিত হলো ‘বৈশাখী লোকনাট্য উৎসব’।

বাংলাদেশ নাট্যকলা এবং চলচ্চিত্র বিভাগ আয়োজিত এবং নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১মে থেকে ০৩মে চলা তিন দিনের এ উৎসবের শেষ দিন ছিলো রোববার। উৎসবে সারি গান, হালই বা সায়ার গান এবং অষ্টক পালা পরিবেশিত হয়।

গত ০১মে এগারোখানের মালিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ বৈশাখী লোকনাট্য উৎসবের শুভ সূচনা করেন নড়াইল জেলা শিল্পকলা একাডেমির পরিচালক রাকিবিল বারি। এদিন সারি গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন পরিবেশিত হয় হালই বা সায়ার গান এবং তৃতীয় দিন বা উৎসবের শেষ দিন অষ্টক পালা মঞ্চস্থ্য করে বাকলী চিত্রকলা সংগীত একাডেমি। যাত্রাপালার মাধ্যমে অষ্টক পালা পরিবেশিত হয়।

যা রচিত হয় ধর্মীয় কাহিনী নিয়ে। সমাপনী দিনে যশোর নড়াইল অঞ্চলের লোকজ সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক রমেশ চন্দ্র অধিকারী। তিনি বলেন, টিভি, রেডিও কি জিনিস তা জানতো না গ্রামের লোকজন।

গ্রামাঞ্চলের এসব খেটে খাওয়া মানুষেরা লোকজ সংস্কৃতির মাধ্যমেই চিত্ত বিনোদনের ঘাটতি মেটাতো।

শ্রমজীবী মানুষদের শরীরে শক্তি যোগায় এসব জারি সারি ভাটিয়ালি গানে। আধুনিক বিজ্ঞান এসে সেই গ্রামীণ সংস্কৃতি মুছে যেতে চলেছে। স্থানীয় এসব সংস্কৃতি রক্ষায় সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, দীপক অধিকারী, নির্মল বিশ্বাস, মিহির বিশ্বাস,

বিলাশ সরকার, নীবিড় বিশ্বাস, নড়াইল জেলা শিল্পকলা একাডেমির অফিস সহকারি রফিকুল ইসলাম, চিত্রকলা সংগীত একাডেমির পরিচালক সুরঞ্জন গুপ্ত, প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews