1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি বাপ্পী গাজীপুর থেকে গ্রেফতার

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

যশোরের একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি বাপ্পী গাজীপুর থেকে গ্রেফতার

যশোর অফিস :

যশোরের একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মো. বাপ্পী হোসেন (৩০) গাজীপুর থেকে গ্রেফতার হয়েছে। র‌্যাব-৬, যশোর এবং র‌্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে শনিবার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বেরাইদেরচেলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ১৬ এপ্রিল রাতে বাপ্পী হোসেন পূর্বপরিচিত যশোরের গাইদগাছি গ্রামের এক নারীর বাসায় গিয়ে কৌশলে দরজা খুলতে বলেন। নারী দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি মুখ চেপে ধরে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে বাপ্পী আত্মগোপনে চলে যান। র‌্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বাপ্পী হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৬, যশোরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews