1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রতিপক্ষের ভালো সমালোচনা গ্রহন করার মানসিকতা তৈরি করতে হবে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

প্রতিপক্ষের ভালো সমালোচনা গ্রহন করার মানসিকতা তৈরি করতে হবে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

যশোর অফিস :

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রাজনীতিক মনমানসিকতার পরিবর্তন আনতে হবে। প্রতিপক্ষের ভালো সমালোচনা গ্রহন করার মানসিকতা তৈরি করতে হবে। যে মূর্হতে আমরা এসব ভুলে যাবো, তখনই কিন্তু খাদের কিনারায় পেঁৗচ্ছে যাবে। তাই নিজের পরিশুদ্ধ ছাড়া বিকল্প কিছু নেই আমাদের।

বিগত সময়কালের রাজনীতি আর বর্তমানের রাজনীতি এক নয়। রাজনীতি অনেক পরিবর্তন হয়েছে। কোন রাজনীতিক দল গুষ্ঠি অন্যায় করলে তার প্রতিবাদ হচ্ছে, আন্দোলন পথে নামছে।

শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ফোরামের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিবুজ্জামান, সহসমাজ কল্যাণ সম্পাদক উজ্জ্বল হোসেন, ক্রীড়া সম্পাদক নার্গিস পারভীন মুক্তি, সহপরিবেশ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, জাফর সাদিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা আইনজীবী ফোরামের সেক্রেটারি আমিনুর রহমান, মুক্তাদিরুল হক মুক্তা, তাহমিদ আকাশ প্রমুখ। সভা পরিচালনা করেন ফোরামের নেতা ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস কাজল বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোন‌ অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া হবে না।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগের দুঃশাসন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিগত সময়গুলোর আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। ফ্যাসিস আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। সেইসব রাজনীতি পরিহার করতে হবে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ বাহিনীর বিরুদ্ধেও কথা বলতে কুন্ঠাবোধ করছে না জনগণ। তাই দল ও দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।

মতবিনিময় সভায়, ফোরামের যশোরের অভিজ্ঞ, তারুণ্য নির্ভর ও স্বৈরাচার আওয়ামী লীগের দুঃশাসনে রাজপথে যারা সক্রীয় ভূমিকা রেখেছে এমন আইনজীবী নিয়ে দ্রুত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের কমিটি গঠনে আহ্বান জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews