1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জিয়াউর রহমান যে খাল কাটার কর্মসূচি গ্রহণ করেছিলেন সেদিকে ফিরে আসা উচিত

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

জিয়াউর রহমান যে খাল কাটার কর্মসূচি গ্রহণ করেছিলেন সেদিকে ফিরে আসা উচিত

যশোর অফিস :

এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব:) দিদারুল আলম বলেছেন, দেশের মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে দখলদারিত্বের রাজনীতি বন্ধ হবে না। রাষ্ট্রীয় কাঠামোকে সঠিক পর্যায়ে নিতে হলে সবাইকে একমত হতে হবে। অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত না হলে সামাজিক কোন সমস্যার সমাধান করা যায় না। তিনি বলেন , নদীর নাব্যতা রক্ষায় জিয়াউর রহমান যে খাল কাটার কর্মসূচি গ্রহণ করেছিলেন সেদিকে ফিরে আসা উচিত। শনিবার বিকেলে আমার বাংলাদেশ পার্টির ( এ বি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রেসক্লাব যশোর’র মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা আহ্বায়ক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক ব্যারিস্টার মাহমুদ হাসান, খুলনা জেলা শাখার আহবায়ক গাজী সাইফুদ্দিন, এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাদিউজ্জামান খোকন ও কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শেখ কুরবান আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইলিয়াস হোসেন , আব্দুল্লাহিল কাফি, মনোয়ার হোসেন সুমন প্রমূখ।

প্রধান অতিথির তার বক্তৃতায় বলেন, দেশে ১ হাজার ২৯৪ টি নদী রয়েছে। এরমধ্যে ৫৪টি নদী ভারতের সাথে সংযুক্ত রয়েছে। সে কারনে ভারত তার ইচ্ছামতো আমাদেরকে সেই নদীগুলো ব্যবহার করাচ্ছে। বর্ষায় পানির প্রবাহ বাড়লে ছেড়ে দেয়। আর খরার সময় বন্ধ করে দেয়। সে কারণে আমাদের দেশের মানুষ বন্যায় এবং খরায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দিদারুল আলম তার বক্তৃতায় যশোর জেলার ভবদহ জলাবদ্ধতার সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন দুই দশক ধরে বিগত সরকার গুলো ভবদহ সমস্যার কোন সমাধান করেনি। যার ফলে যশোরের মনিরামপুর, কেশবপুর,অভয়নগর উপজেলার জনগণের দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতার মধ্যে দিন যাপন করতে হচ্ছে।

এবি পার্টি জনগণের এই জলাবদ্ধতার সমস্যার সমাধানে অগ্রাধিকার দিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। একই সাথে ওই অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠায় অজ্ঞানিক ভূমিকা পালন করে যাচ্ছে।সভা শেষে প্রধান অতিথি দলের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews