1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১৫ বছর পর যশোরে বৈশাখী ফুটবল উৎসব নগর বিএনপি

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

১৫ বছর পর যশোরে বৈশাখী ফুটবল উৎসব
নগর বিএনপি

যশোর অফিস :

যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব- ১৪৩২ এর প্রথম সেমিফাইনাল খেলা রোববার অনুষ্ঠিত হবে। বিকেলে চার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। এদিকে বৈশাখী ফুটবল উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার নগর বিএনপি সংবাদ সম্মেলন করে।
প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, গেল ২৫ এপ্রিল (শুক্রবার) যশোর সরকারি এম,এম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বৈশাখী ফুটবল উৎসবের যাত্রা শুরু হয়।

বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল উৎসবের উদ্বোধণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর নগরের ৯টি ওয়ার্ডের নিয়ে ইতিমেধ্য ১ম পর্বের খেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ৪ দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।

শনিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ৩ নম্বর বনাম ৬ নম্বর ওয়ার্ড। আগামী বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ১ নম্বর বনাম ৯ নম্বর ওয়ার্ড। দুই সেমিফাইনাল বিজয়ী দল নিয়ে আগামী ১০ তারিখ (শনিবার) শ্রেষ্ঠত্ব লড়াই অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলায় উভয় দলের হয়ে তিনজন বহিরাগত অথবা বিদেশী খেলোয়াড় অংশ নিতে পারবে।

চ্যাম্পিয়ন দলকে নগদ পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি এবং রানার আপ দলকে নগদ পঁচিশ হাজার টাকার প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে। অংশগ্রহণকারী সেরা খেলোয়াড়, সেরা সু-শৃঙ্খল দলকে প্রাইজ মানি প্রদান করা হবে। একই সাথে যশোরের প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও সংগঠকদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দোষররা ক্রীড়াঙ্গনকে জিম্মি করে রেখেছিল। আমাদের এই আয়োজনের মাধ্যমে ফুটবল খেলাকে নিয়ে থেমে থাকা স্বপ্ন নতুন করে জাগ্রত হবে। দীর্ঘ ১৫ বছর পর যশোরের মানুষ ফুটবলকে নতুন ভাবে পেতে শুরু করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,

নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি শামীম হোসেন বাদল, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews