স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় আইসিটি বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান,


বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ,সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ, সহকারি প্রোগ্রামার অজয় কুমার পাল ও এ কে এম ফয়েজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কম্পিউটার বিষয়ক শিক্ষক উপ¯ি’ত ছিলেন।
একই দিন সকালে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যশোরের আয়োজনে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় ১২ দিনব্যাপী শিক্ষক সুপারভাইজারগনের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে সকাল ৯টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ।


এসময় বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যশোরের সহকারি পরিচালক সরোজ কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান।
Leave a Reply