ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর পিপুলবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ (২০) পেশায় দিনমজুর। গত ১ মে রাতে কুসুমপুর সীমান্ত সংলগ্ন ধানক্ষেতে বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ করছিলেন।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুঁড়লে একটি গুলি তার পিঠে বিদ্ধ হয় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।
পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।যশোর হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ইমন হোসেন জানান,
গুলি কিডনির ওপর লেগেছে এবং শরীরে ছড়িয়ে পড়েছে, যা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

Leave a Reply