যশোরে ৬ বছরের শিশুর শ্লীলতাহানীর অভিযোগে আব্দুল মালেক (৬৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। যদিও আব্দুল মালেকের বিরুদ্ধে উঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে তার পরিবার। আদালতেও ওই বৃদ্ধর বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছে শিশুটি।
শিশুটির মায়ের কোতয়ালি থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, শহরের চুড়িপট্টি এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাদের ভাড়ার বাসার পাশেই কোহিনুর ক্যামিক্যাল কোম্পানির অফিস। অফিসের পাশের একটি ফঁাকা স্থানে গত ৩০ এপ্রিল শিশুটি খেলা করছিল। বিকেল সাড়ে ৪টার দিকে শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আব্দুল মালেক অফিসের মধ্যে নিয়ে যায় এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মালেক পালিয়ে যায়। পরে তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসবে রেকর্ড করে।
মামলা হওয়ার পর সদর পুলিশ ফঁাড়ির এসআই মিজানুর রহমান জানিয়েছেন, গত ১ মে দুপুরে শহরের লোন অফিস পাড়া থেকে আব্দুল মালেককে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কিন্তু আদালতের একটি সূত্রে জানাগেছে, গত শুক্রবার ওই শিশু আদালতে জবানবন্দী দিয়েছে। সেখানে শিশুটি আদালতকে জানিয়েছে, ঘটনার দিন ওই শিশুসহ বেশ কয়েকজন কোহিনুর ক্যামিক্যাল কোম্পানির পাশের একটি ফঁাকা স্থানে খেলা করছিল। আর আব্দুল মালেক ওই কোম্পানির অফিসের নৈশ্য প্রহরী। খেলার এক পর্যায়ে তারা ফুলগাছে হাত দিলে আব্দুল মালেক বকাবাকি করেন।
এক পর্যায়ে ৩/৪ জনকে ইয়ার্কির ছলে ভয় দেখানোর জন্য একটি ঘরে আটকে রাখে। কিছু সময় পর ধীরে ধীরে সকলকে ছেড়ে দেয়। কিন্তু ওই শিশুটিকে সবার শেষে ছাড়েন।্ শিশুটি ভয়ে কান্নাকাটি করতে থাকে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে কিছু একটা হয়েছে সন্দেহে শিশুর মাকে জানায়। শিশুটির মা থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।
সূত্রটি জানিয়েছে, আব্দুল মালেক শিশুটির শ্লীলতাহানী ঘটায় নি। এই তথ্যটি ওই শিশু আদালতকে জানিয়েছে।এ বিষয়ে কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, ওই শিশুর মা থানায় এসে অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে কোর্টে পাঠায়। এখন শিশুর মা আপোষ করে নিতে পারে। আদালতে স্বীকারোক্তি দিলে পুলিশ পরবতর্ী ব্যবস্থা নেবে। আসামি এখন সহজে জামিন পেতে পারে।

Leave a Reply