যশোর অফিস :
যশোরের শার্শা উপজেলায় নির্মিত ‘সেপ্টেম্বর ওয়ান যশোর রোড’ শীর্ষক মনুমেন্টের উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। শুক্রবার (২ মে) বিকেল ৪টায় যশোর রোড সংলগ্ন এলাকায় মনুমেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে খ্যাতনামা মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের লেখা ‘সেপ্টেম্বর ওয়ান যশোর রোড’ কবিতার স্মরণে এই মনুমেন্ট নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. শওকত মেহেদী সেতু, বেনাপোল বন্দরের কর্মকর্তারা ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে বিভাগীয় কমিশনার বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন এবং বন্দর কার্যক্রম পর্যালোচনা করেন।

Leave a Reply