1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জমি নিয়ে বিরোধ এক পরিবারের সাথে, মামলায় জড়ালেন ১৬ পরিবারকে

  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার: যশোরের বাঘারপাড়ায় মিথ্যা মামলা দিয়ে ১৬ পরিবারকে হয়রাণির অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধ এক পরিবারের সাথে অথচ মামলায় জড়ানো হয়েছে ১৬ পরিবারের ২১ সদস্যকে। দিনমজুর, স্কুল ছাত্র, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, ইজিবাইক-অটোভ্যান চালক কেউই বাদ যায়নি মামলার হাত থেকে। ঠুনকো কোনো ঘটনা ঘটলেই টুকে দেন মামলা। এ অভিযোগ উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের মৃত তবিবর মোল্যার ছেলে শামছুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু শামছুর রহমান নয় তার গোটা পরিবারের বিরুদ্ধে জমি দখল, মারামারি, সাধারণ মানুষকে হুমকি ধামকিসহ একাধিক অভিযোগ রয়েছে। এমনকি বিভিন্ন মানুষের নামে মামলা দিয়ে হয়রানি করাই তাদের নেশায় পরিণত হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, গত রোববার (০৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের বাসিন্দা টিপু সুলতান তাদের পৈত্রিক জমি বন্টনের জন্য সার্ভেয়ারের মাধ্যমে মাপজোক করা”িছলেন। মাপজোকের শেষ পর্যায়ে শামছুর রহমান ও টিপু সুলতান পরিবারকে যার যার জায়গা বুঝিয়ে দেওয়া হয়। জায়গা বুঝিয়ে দেওয়ার পর টিপু সুলতানের ভাই মিজানুর রহমান সীমানা পিলার বসাতে যায়। এসময় শামছুর রহমানের ভাই ইলিয়াস, রাজ্জাক, আসাদ ও তাদের ছেলেসহ ১৫-২০ জন ধারালো দা, বাঁশের লাঠি ও লোহার রড়সহ তাঁর উপর হামলা চালায়। এক পর্যায়ে তাঁর মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে ইলিয়াস। এসময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে প্রতিবেশি ইসমাইল হোসেনসহ ৬ জন গুরুতর আহত হন। এঘটনায় ওই দিন রাতে বাঘারপাড়া থানায় মামলা করেন টিপু সুলতান। ঘটনার ৪ দিন পর ২১ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত করে যশোর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেন শামছুর রহমান। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা অধিকাংশই ঘটনা¯’লে ছিলেন না। আনিচুর রহমান ও খালেক শ্রমিক হিসেবে মাঠে কাজ করছিলেন, মহাসিন ইজিবাইক ও হৃদয় অটোভ্যান চালিয়ে বেড়া”িছলেন, তারিন দশম শ্রেণির টেষ্ট পরীক্ষা দি”িছলেন রায়পুর স্কুল অ্যান্ড কলেজে এমন আরো অনেকে ঘটনা¯’লে না থেকেও আসামী হয়েছেন। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জামির হোসেন ও ¯’ানীয় প্রতিবেশি আজাহার আলী থানা পুলিশের প্রতিনিধি হিসেবে উপ¯ি’ত থেকেও তারাও আসামী হয়েছেন। প্রতিপক্ষকে ফাঁসাতে যেয়ে প্রতিবেশী ১৬ পরিবারের সদস্যদের নাম জুড়ে দিয়েছেন বাদী শামছুর রহমান।
শনিবার সরেজমিন ওই এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, শামছুর গংদের ভয়ে ¯’ানীয়রা কথা বলতে সাহস পায় না। জমি দখল, মারামারি, সাধারণ মানুষকে হুমকি ধামকিসহ একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিরোধপূর্ণ জমি যেখানে আছে, শামছুর গং সেখানেই আছে। কয়েক বছর আগে ইলিয়াস ও শামছুর সহ তারা ৫ ভাই মিলে তাদের আপন মামাতো ভাই আব্দুল হাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। আদালত তাদের ৫ ভাইকেই যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। পরে উ”চ আদালতে আপিলের মাধ্যমে খালাশ পায়। ¯’ানীয় হিন্দু সম্প্রদায়ের পদসাধু নামে এক সংখ্যালঘু পরিবারকে ভিটে থেকে উ”েছদ করে তার জায়গা দখল করে নিয়েছিলেন। ইলিয়াস পরিবারের পাশাপাশি তার আত্মীয় স্বজনও বিভিন্ন অপরাধে জড়িত রয়েছেন। ইলিয়াসের শ্যালক রামকান্তপুর গ্রামের ওয়াদুদ শেখেরবাতান গ্রামের তরিকুল ইসলাম নামে এক মটরসাইকেল চালককে হত্যা করেন। এঘটনায় ওয়াদুদ দীর্ঘদিন কারাভোগও করেন।
বাঘারপাড়া থানায় করা মামলার বাদী টিপু সুলতান জানিয়েছেন, শামছুর-ইলিয়াসদের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ আমার পরিবারের। ¯’ানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপ¯ি’তিতে মাপজোকের মাধ্যমে জমি বন্টন করে দেন সার্ভেয়ার। ইলিয়াসরা জমি বন্টন মেনেও নিয়েছিলেন। আমাদের অংশে আমার ভাই সীমানা পিলার বসাতে গেলে অতর্কিত হামলা চালায় ইলিয়াস পরিবার। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করি। কিš‘ চার দিন পরে জানতে পারি তারা আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমনকি মামলায় আমার প্রতিবেশী, স্কুল ছাত্র, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যসহ ২১ জনের নাম দেওয়া হয়েছে।
বিরোধপূর্ণ জমি বন্টনে যশোরের সার্ভেয়ার ইব্রাহিম হোসেন জানান, ¯’ানীয় চারজন সার্ভেয়ার ও গন্যমান্য ব্যক্তিদের উপ¯ি’তিতে দু’পক্ষকে জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। দু’পক্ষ সীমানা বুঝে নেয়। শুনেছি পরে মারামারির ঘটনা ঘটেছে।
যশোর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে করা মামলার বাদী শামছুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews