1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে আইইডিসিআরের প্রতিনিধি দল যশোরে নমুনা সংগ্রহ শুরু

  • শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোরে শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে আইইডিসিআরের প্রতিনিধি দল যশোরে
নমুনা সংগ্রহ শুরু

যশোর অফিস :

যশোরে এক শিশুর শরীরে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল যশোরে অবস্থান করছে করছে। আজ সকালে তারা শিশুটির রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়ে স্থানীয় পোল্ট্রি খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের আট বছর বয়সী এক শিশু শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। শিশুটির উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ আইইডিসিআরকে অবহিত করে। গত পহেলা মে ( বৃহস্পতিবার) বিকেলে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল যশোরে পৌঁছায়।

শুক্রবার সকালে প্রতিনিধি দলটি শিশুটির শরীর থেকে রক্তসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। পাশাপাশি স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিশুটির আশপাশের পরিবেশ এবং পোল্ট্রি খামারগুলো ঘুরে দেখে সম্ভাব্য উৎস নির্ণয়ের চেষ্টা চালান।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল আরও জানান, “সংগ্রহ করা নমুনাগুলো ঢাকায় আইইডিসিআরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।”বর্তমানে এটি সন্দেহের পর্যায়ে রয়েছে। নিশ্চিত না হওয়া পর্যন্ত শিশুটির পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews