মহান মে দিবস উপলক্ষে যশোরে নয়া গণতান্ত্রিক গণমোর্চার যশোর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় অনুশীলন পাঠাগারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুদ্রণ শিল্প মালিক সমিতির নেতা কামাল উদ্দীন রানা।
‘শ্রমিকের অধিকার আদায়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এই সভায় বক্তব্য রাখেন শিক্ষক ও লেখক শ্যামল শর্মা, মোর্চার যশোর জেলা আহ্বায়ক খবির শিকদার,
রিয়াজ মাহমুদ লালন, শহর আলী, শ্রমিক নেতা হামিদুর রহমান, দুর্জয় সাহা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেত্রী সুমাইয়া শিকদার ইলা ও রাইয়ান রশিদ আবির।

Leave a Reply