৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে রিক্সা-ভ্যান শ্রমিক দলের জেলা শাখা এক শান্তিপূর্ণ শ্রমিক সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম রিপন। সমাবেশে ৩৫০ থেকে ৪৫০ জন শ্রমিক-কর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Leave a Reply