1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজে রডের বদলে বাঁশের চটা। স্থানীয়দের অভিযোগে নির্বাহী অফিসার কাজটি বন্ধের নির্দেষ দেন

  • শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজে রডের বদলে বাঁশের চটা।
স্থানীয়দের অভিযোগে নির্বাহী অফিসার কাজটি বন্ধের নির্দেষ দেন

স্টাফ রিপোর্টার :

বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। নির্মান কাজের স্টিমেট অনুযায়ি রড কম দেওয়া, নিম্ন মানের ইট, বালি ব্যবহার, সিমেন্ট কম দেওয়া, ঢালাই কাজে রডের পরিবর্তে বাঁশের চটা দেওয়ার মত গুরুতর অভিযোগে স্থানীয়রা কাজে বাধা দেয়। এলাকাবাসী বাঁশের চটা দিয়ে কাজ চলাকালীন হাতেনাতে ধরে।

এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার ও উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান ঘটনাস্থল খলশী সরকারী প্রাথমিক বিদ্যলয়ে কাজের তদারকি করতে যান এবং ঘটনার সত্যতা পান। তাৎখনিকভাবে কাজটি বন্ধ করে দেন এবং উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করেন।

কথিত আছে এ কাজের ঠিকাদার সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন এর বড় ছেলে ইকবল হোসেন নয়ন। তিনি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক। উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ানের প্রিয় ও আস্থাভাজন ব্যক্তি । প্রতিনিয়ত সুবিধাভোগের মাধ্যমে এ ঠিকাদারকে বিভিন্ন কাজ দিয়ে থাকেন উপজেলা প্রকৌশলী । এর প্রমান এ উপজেলা পরিষদের বাসা-বাড়ী সংস্কার এর ২০(বিশ) লক্ষ টাকার কাজটিও ওটিএম পদ্ধতিতে হয় গত ২৪শে মার্চ। যার গোপন দর ১২% টাকার বিনিময়ে উক্ত ঠিকাদারকে দেন উপজেলা প্রকৌশলী ।

বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানাগেছে, গত বছরের প্রথম দিকে “চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪)” এর আওতায় খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষের জন্য তিন তলা নতুন ভবনের টেন্ডার আহবান করা হয়। ওটিএম পদ্বতিতে টেন্ডারে অংশগ্রহন করেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। যশোর শহরের রেল রোডস্থ ঠিকাদির প্রতিষ্ঠান এম এস বিশ্বজিত কন্সট্রাকশনের নামে টেন্ডার ড্রপ করেন বাঘারপাড়ার শামসুর রহমান নামের এক ঠিকাদার। তিনি প্রায় ২০ ভাগ কম মূল্য ৯৪ লক্ষ ৯১ হাজার টাকা দর দিয়ে বিজয়ী হন এবং উপজেলা প্রকৌশলী এম এস বিশ্বজিৎ কন্সট্রাকশনের নামে কাজটি প্রদান করেন।

এর পর কাজটি শামসুর রহমানের কাছ থেকে ছয় লক্ষ টাকায় কিনে নেন সাবেক আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেনের বড় ছেলে ইকবাল হোসেন নয়ন নামে আরেক ঠিকাদার। নয়ন তার পার্টনার ইমরানকে নিয়ে যৌথভাবে বিদ্যালয়ের নির্মান কাজ শুরু করেন। শুরুতেই এলাকা বাসির কাছে নির্মান কাজে অনিয়ম পরিলক্ষিত হয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়ম ও অনিয়মের মধ্যে দিয়েই তিন তলা ভবনের কাঠামো নির্মান হয়ে যায়।

এরপর উইন্ডো সিলের ঢালাইয়ের সময় তাতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি গ্রামবাসির নজরে আসে। বাঁশ ব্যবহারের ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। উপজেলা প্রকৌশলী এ ঘটনা শুনে তাৎক্ষনিকভাবে পরিদর্শনে যান ও কাজ বন্ধের নির্দেশ দেন। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস বিশ্বজিৎ কন্সট্রাকশনের নামে গত ১৭ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ করেন উপজেলা প্রকৌশলী। গত ২১ এপ্রিল নির্মান কাজের মিস্ত্রি জাহাঙ্গীরের উপর দোষ চাপিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কারণ দর্শনোর জবাব দেয়।

এলাকাবাসীর অভিযোগে গতকাল বৃহষ্পতিবার সকালে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার ও উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান খলশী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হন। এ দুই কর্মকর্তার উপস্থিতিতে উইন্ডো সিলের ঢালাই ভাঙ্গা হয়। সেখানে দেখা যায় যে পরিমাণে রড দেওয়ার কথা তার তিন ভাগের এক ভাগও দেওয়া হয়নি। ঢালাইয়ে সিমেন্টের ব্যবহার হয়েছে আনুপাতিকহারের চেয়েও অনেক কম। এ সময় নির্মান কাজের মান নিয়ে উপজেলা নির্বাহী অফিসার অসন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি উপস্থিত গ্রামবাসির সব অভিযোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।

তাৎক্ষণিকভাবে নির্বাহী অফিসার ও নির্বাহী প্রকৌশলী জেলা প্রকৌশলীসহ উর্ধতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। একই সাথে গ্রামবাসিকে আশস্ত করেন, নির্মান কাজের যেখানে ক্রটি আছে তা সঠিকভাবে না করা পর্যন্ত ঠিকাদারকে বিল দেওয়া হবে না ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপস্থিত জনতা সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, নির্মান কাজে ব্যবহৃত ইট, বালির মান খুই খারাপ। কলাম ও ছাদে যে মাপের রড দেওয়ার কথা তা দেওয়া হয়নি। যেখানে কলামে ১৬মিলি রডের বদলে ১২ মিলি, ছাদে ১২মিলির বদলে দেওয়া হয়েছে ১০মিলি রড। নির্মান কাজের কোন ক্ষেত্রেই সিমেন্টের অনুপাত ঠিক রাখা হয়নি। ইটের গাথুনি ও ঢালাইয়ে কোনদিন পানি দেননি। সামান্য আঘাত করলে তা ভেঙ্গে যাচ্ছে।

এম এস বিশ্বজিত কন্সট্রাকশনের সত্বাধিকারি বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন, কাজটি তার লাইসেন্সে শামসুর রহমান নিয়েছিলেন। আমি এতকাল জানতাম খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শামসুই করছে। সপ্তাহখানেক আগে জানতে পারি কাজটি করছে নয়ন নামের একজন ঠিকাদার। কাজের অনিয়মের বিষয়টি আমাকে জেলা ও উপজেলা অফিস আমাকে জানিয়েছে। নিয়ম অনুযায়ি আমার দায় এড়ানোর সুযোগ নেই। সে কারণে আমি নিজেও কাজটি দেখভাল করছি। আর যাতে অনিয়ম না হয়।

উপজেলা প্রকেশৈলী আবু সুফিয়ান জানিয়েছেন, মোট টাকার মধ্যে ঠিকাদারকে ৪০ লক্ষ টাকা বিল দেওয়া হয়েছে। কাজের যে যে জায়গায় ক্রটি ধরা পড়েছে তা মার্কিং করে দেওয়া হয়েছে। আরো উন্নত পরিক্ষার জন্য ল্যাব কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তি নির্দেশ মোতাবেক অনুযায়ী সেগুলো ভেঙ্গে সঠিকভাবে কাজ না করলে আর কোন বিল দেওয়া হবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানিয়েছেন, সব কিছুই স্বচোখে দেখেছি। নির্মান কাজে কিছু অনিয়ম আছে। বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। তিনি সব কিছুই ল্যাব টেষ্টের জন্য সরেজমিনে আসতে চেয়েছেন। আশা করি আগামী সপ্তাহে তিনি আসবেন। একই সাথে তিনি খুঁজে বের করবেন নির্মান কাজের কোথায় কোন ক্রটি হয়েছে। সেই সাথে আপাতত কাজটি বন্ধের নির্দেশও দিয়েছি।

শামসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, যেহেতু কাজটি আমার নিজ গ্রামের তাই কাজের মান যাতে ভালো হয় সেজন্য আমি কাজটি নিযয়েছিলাম। পরে স্থানীয় রাজনৈতিক চাপে আমি কাজটি নয়ন ও ইমরানকে দিতে বাধ্য হই এবং বিশ্বজিৎ দাদা এই কাজ হস্তান্তর বাবদ ৫০ হাজার টাকা নগদ গ্রহণ করে।

রাজমিস্ত্রি জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি জানান, কাজের জন্য রোড চাইলে ঠিকাদার আমাকে এক দেড় ফুটের টুকরো টুকরো রড দেন যা পরিমাণে সামান্য এবং এই এর রড দিযয়েই কাজ শেষ করে আসতে চাপ দেয়। প্রয়োজনে বাঁশের চটা ব্যবহার করতে বলে। আমি অপারগতা প্রকাশ করলে আমাকে পূর্বের পাওনা টাকা না দেওয়ার ভয় দেখায়। আমি বাধ্য হয়ে করতে থাকি এবং ধীরে ধীরে করতে থাকি, যাতে স্থানীয় লোকজন এসে কাজ বন্ধ করে দিতে পারে। পরে স্থানীয় বাসিন্দারা এসে কাজটি বন্ধ করে দেন।

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews