1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আজ কবি বুনো নাজমুলের জন্মদিন

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

আজ কবি বুনো নাজমুলের জন্মদিন

যশোর অফিস :

 বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ কবি বুনো নাজমুল যশোরীর ৭৯তম জন্মদিন আজ। তিনি 1947 সালের 1 মে তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার ১২ নং বিছালী  ইউনিয়নের চাকই গ্রামে মোল্লাবাড়ি জন্মগ্রহণ করেন ।তার পিতার নাম জিতু মোল্লা,মাতার নাম বড়ু বিবি ,কবির দাদা  আব্দুল জব্বার মোল্লা ছিলেন একজন নামকরা জারি গানের বয়াতি।

কবি বুনো নাজমুল ১৯৬২ সালে পায়গ্রাম কসবা উচ্চবিদ্যালয়, ফুলতলা ,খুলনা হতে মেট্রিকুলেশন , ১৯৬৪ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ হতে আইএসসি, ১৯৬৭ সালে মাইকেল মধুসূদন কলেজ যশোর হতে বিএসসি, ১৯৭২ সালে নোয়াপাড়া মহাবিদ্যালয় হতে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যে অধ্যায়ন করেন।

তিনি ১৯৭১ সালে ভারতের দেরাদুন জেলার টান্ডুয়া ক্যান্টনমেন্ট হতে মুজিব বাহিনীর উচ্চতর ট্রেনিং নিয়ে দক্ষিণ নড়াইল সহ ভৈরব পূর্ব জনপদে বীরত্বের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মূলত মুজিব বাহিনীর গ্রুপ কমান্ডার ছিলেন।

পরবর্তীতে তিনি অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন ।তার এলোমেলো, অস্থির জীবনে কোন চাকরিতে তিনি স্থায়ী হননি, তিনি জে জে আই জুট মিলের সুপারভাইজার পদে চাকরি করেন,

নোয়াপাড়া কলেজ অভয়নগর যশোর, ফুলতলা কলেজ খুলনা এর ইংরেজি বিভাগের অধ্যাপনা করেন, গাজীপুর রউফিয়া মাদ্রাসার ইংরেজির খন্ডকালীন শিক্ষক ছিলেন, তিনি ১৯৯১ সালের ২ ডিসেম্বর হতে মির্জাপুর ইউনাইটেড কলেজের প্রতিষ্ঠাতা

 অধ্যক্ষ হিসেবে কিছুদিন চাকরি করেন ,তার সিদ্ধান্তহীন জীবনে কোন কাজ শেষ না  হতেই অন্যদিকে ধাবিত হয়েছেন ।তিনি 1964- 65 শিক্ষাবর্ষে সিলেট মেডিকেল কলেজের ছাত্র হয়ে ৬ মাস  পর সেটা বাদ দিয়ে তিনি অন্য দিকে চলে যান। তিনি মূলত বিজ্ঞান ,

ইংরেজি ,বাংলা,  আধ্যাত্মিক জ্ঞান ও সাহিত্য অনুরাগী একজন  সরল প্রাণ  শিক্ষাবিদ ছিলেন ।তার ছন্দহীন জীবনে অসংখ্য গান ,কবিতা, প্রবন্ধ, ইংরেজি গ্রামার অপ্রকাশিত লিখেছেন তাঁর  অসংখ্য লেখা হতে , বুনো নাজমুল যশোরীর নির্বাচিত কবিতা ,গ্রন্থ  বাংলা একাডেমীর আন্তর্জাতিক বই মেলা ২০২৪ এ প্রথম প্রকাশিত হয় ।

তিনি 1994 সালের 25 নভেম্বর  শুক্রবার অভয়নগর সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন ।মৃত্যু কালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান ।এই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ কবি বুনো নাজমুল এর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews