1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর পুলিশ লাইন্সে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে
খুলনা রেঞ্জ পুলিশ ও পুনাক খুলনা রেঞ্জের যৌথ আয়োজনে যশোর পুলিশ লাইন্সে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
ইং ১৫/১১/২০২২খ্রিঃ সন্ধ্যা ১৬.৩০ঘটিকায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেটে খুলনা রেঞ্জ পুলিশ ও পুনাক খুলনা রেঞ্জের যৌথ আয়োজনে মাননীয় রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার), মহোদয় ও তার সহধর্মিনী খুলনা রেঞ্জ পুনাক সভানেত্রী(পুলিশ নারী কল্যাণ সমিতি), ডাঃ ফাতিমা জেসমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রথমেই বিদায়ী অতিথিদের জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় পরবর্তীতে মূল অনুষ্ঠানের শুরুতেই ভৈরব শিল্প গোষ্ঠীর একটি মনোমুগ্ধকর দলীয় নিত্য পরিবেশনার মাধ্যমে বিদায়ী অতিথিদের অনুষ্ঠানে স্বাগতম জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম অংশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ী অতিথি মহোদয় সম্পর্কে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন অত্র রেঞ্জাধীন উর্দ্ধতন কর্মকর্তাগণ।
পরবর্তীতে অনুষ্ঠানের মধ্যমনি খুলনা রেঞ্জ পুলিশের অভিভাবক বিদায়ী অতিথি মাননীয় রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার), মহোদয় তার বক্তব্যের শুরুতেই এতো সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদানের জন্য আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
তিনি বলেন, আমি প্রচন্ড ভালোবাসি আমার প্রিয় মাতৃভূমিকে এবং আমার ইউনির্ফমকে। সেই জন্যই আমার অন্য পেশায় একাধিক সুযোগ থাকা সত্বেও বিসিএসে প্রথম চয়েজ ছিল পুলিশ। আমি এই চাকরিটা কে ইবাদত মনে করি। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুতরাং এখানে নিজের ভূখন্ডের প্রতি আমার প্রতরণা করার কোন সুযোগ নেই।
তিনি ব্যক্তহীন কণ্ঠে বলেন, আমি কোন কম্প্রোমাইজ করে অত্র রেঞ্জের কার্যক্রম পরিচালনা করিনি। আমি সব সময় চেষ্টা করেছি সৎ থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো আমাদের অর্জনটা যেন সৎ হয়।
তিনি আরো বলেন, আমি পেশাগত কারণে আমার অধীনে অত্র রেঞ্জের প্রায় ১৪হাজার প্লাস সহকর্মীদের সাথে একই আচরণ করতে পারিনি সেটা হয়ত অবশ্যই কাজের স্বার্থে। আমি পেশাগত কারণেই অনেক সময় সহকর্মীদের সাথে শাসনের সুরে কথা বলেছি তবে আমি জোর দিয়ে বলতে পারি সহকর্মীদের ওয়েলফেয়ারে আমি কখনো কোন প্রকার কার্পণ্য করিনি।
পরিশেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় তারও তার পরিবারের সদস্যদের জন্য উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এসময় রেঞ্জ পুলিশ খুলনা ও রেঞ্জ পুনাক খুলনার পক্ষ হতে বিদায়ী অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদায়ী অতিথি মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের সহধর্মিনী ও খুলনা রেঞ্জ পুনাক সভানেত্রী ডাঃ ফাতিমা জেসমিন এবং যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সহধর্মীনি জনাব বিপ্লবী রানী, সভানেত্রী পুনাক, যশোর ও অতিরিক্ত পরিচালক জাতীয় গোয়েন্দা সংস্থা।
পরবর্তীতে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অত্র অনুষ্ঠানের সভাপতি যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় বলেন, আজকের অনুষ্ঠানের মধ্যমনি খুলনা রেঞ্জ পুলিশ তথা আমাদের সকলের অভিভাবক বিদায়ী অতিথি মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় হলেন সততা ও নিষ্ঠার এক প্রতীক।
স্যার পেশাদারিত্বের সাথে, আন্তরিকতার সাথে, দক্ষতা ও অত্যন্ত সাহসীকাতার সাথে তার তার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করেছেন। তিনি হলেন বাংলাদেশ পুলিশের উজ্জ্বল এক নক্ষত্র।
তিনি বিদায়ী মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় ও তার সহধর্মিনী খুলনা রেঞ্জ পুনাক সভানেত্রীর সুস্থ্যতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং অত্র অনুষ্ঠানে করে অংশগ্রহণ করাই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল যশোর।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় অংশ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এখানে যশোর জেলার জাতীয় পর্যায়ের শিল্পীবৃন্দ তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয়গণ, খুলনা আরআরএফ কমান্ডেন্ট মহোদয়, অত্র রেঞ্জের সকল জেলার সম্মানিত পুলিশ সুপারগণ, পুলিশ সুপার পিপিআই, যশোর, খুলনা রেঞ্জ পুনাকের সকল নেতৃবৃন্দ সহ জেলা পুলিশ এবং অন্যান্য ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews