নোয়াখালী জেলা চাটখিল উপজেলার মোহাম্মদপুর আনোয়ার আলী ইসলামিয়া আলিম মাদ্রাসার নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১ টায় মাদ্রাসা রুমে প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহমান এর সভাপতিত্বে ও প্রভাষক উজ্জ্বল দাসের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ৩ বারের সফল চেয়ারম্যান
হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী,আনোয়ার আলী ইসলামিয়া আলিম মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি মাষ্টার আব্দুল মান্নান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মিছির আহম্মদ চৌধুরী। আনোয়ার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ,
বিশিষ্ট সমাজসেবক আনিস আহমেদ,ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন কচি,মুজিবুল হক মেম্বার- মাওলানা আবদুর রহমান সহ প্রমুখ।
মাদ্রাসার পরিচিতি তুলে ধরেন মোঃ মোশারফ হোসেন,এডহক কমিটির অভিভাবক সদস্য মাহবুবুর রহমান আজাদ, শিক্ষক প্রতিনিধি জাফর আহমেদ বিএসসি,
এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাসহ মাদক থেকে দূরে সরে থাকার আহ্বান জানান।






Leave a Reply