পহেলা মে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । রেলিতে মাও. আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা সেক্রেটারি মাও. আব্দুল জব্বার,
সহকারী সেক্রেটারি মাও. জিল্লুর রহমান, শ্রমিক উপজেলা সেক্রেটারি আব্দুস সালাম, উপজেলা সদস্য নাজিম উদ্দীন, আব্দুল হালিম, শরিফুজ্জামান কচি, কুতুবউদ্দিন , পৌর আমীর মাও. আমানউল্লাহ, নায়েবে আমীর মাও. সিদ্দিকুর রহমান,
সেক্রেটারি আব্দুল হক , সাহেব আলী, আব্দুল জব্বার, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর,সেক্রেটারিগণ এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
রেলি উত্তর সমাবেশে প্রধান অতিথি সারাবিশ্বে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জোর দাবি জানান এবং যাদের মাধ্যমে অট্টালিকা,
বাষ্পসকট চলে তাদের শরীর থেকে ঝরা প্রতি ফোঁটা ঘামের উপযুক্ত সম্মান নিশ্চিত করার আহবান জানান, পরিশেষে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে যাদের জীবন দিতে হয়েছে সেই সকল শহীদদের মাগফিরাত কামনা ও ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা পালনের আহবান জানান।






Leave a Reply