যশোরে শিশু খাদিজা খাতুন জোনাকি হত্যা মামলায় তার সৎ মা নার্গিস বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খান মাইদুল ইসলাম রাজিব এই চার্জশিট দাখিল করেন।
মামলার তদন্তে জানা যায়, ২০২৪ সালের ১ এপ্রিল সকালে বাসায় একা পেয়ে জোনাকিকে শ্বাসরোধে হত্যা করেন নার্গিস বেগম। পরে লাশ পাশের ড্রেনে ফেলে দেন। ২ এপ্রিল ড্রেন থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের পর জোনাকির পিতা শাহিন তরফদার নার্গিসকে আসামি করে মামলা দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদে নার্গিস হত্যার দায় স্বীকার করেন। তদন্তে হত্যার প্রমাণ মেলায় তাকে চার্জশিটে একমাত্র অভিযুক্ত করা হয়েছে।

Leave a Reply