1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে বুধবার এক জাঁকজমকপূর্ণ পরিবেশে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক নার্গিস বেগম।

তিনি তার বক্তব্যে বলেন,“জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই একটি রাজনৈতিক দল উন্নয়নের ধারাকে নিশ্চিত করতে পারে। ১৯৭৫ সালের পর দেশের গণতন্ত্র ও শিক্ষা ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়ে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময় দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন।”

অধ্যাপক নার্গিস বেগম বলেন,“দেশ স্বাধীন হওয়ার পর ব্লাড ব্যাংক ও নিরাপদ প্রসূতি সেবার ব্যবস্থা ছিল না। বিএনপি সরকার সে অভাব পূরণ করেছে। যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সিসিইউ, মেডিসিন ব্যাংক এবং ৫০০ শয্যা হাসপাতালের প্রকল্প প্রণয়ন করেছিলেন তৎকালীন মন্ত্রী তরিকুল ইসলাম। তবে সরকারের পরিবর্তনের ফলে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। বরং বর্তমান সরকার তা রক্ষণাবেক্ষণেও ব্যর্থ হয়েছে, ফলে জনগণ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে।”

তিনি আরও বলেন,“জনগণের প্রতি যাদের প্রকৃত দায়বদ্ধতা থাকে, তারাই উন্নয়নে নেতৃত্ব দিতে পারে। আমাদের যদি সুযোগ দেওয়া হয়, আমরা স্বাস্থ্য খাতে অভূতপূর্ব পরিবর্তন আনব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ এইচ এম আহসান হাবিব, যশোর ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রি শেখর সরকার, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা এবং রেনেটা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা মো. শাহাজান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews