1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পদত্যাগ করলেন মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াদ

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

যশোরে পদত্যাগ করলেন মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াদ

যশোর অফিস :

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে যশোর মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগ করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা আহ্বায়ক রাশেদ খানের নির্দেশে সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, বি এম আকাশ, মো.মেহেদী হাসানসহ নেতাকর্মীরা যশোর মিনি বাস মালিক সমিতির কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।

অবস্থান চলাকালে অফিসের অভ্যন্তরে ৮/১০ জন অপরিচিত যুবক দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানকারীদের ওপর হামলার চেষ্টা করে। তবে নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং একজন যুবককে চাকুসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।আটককৃত ব্যক্তি সমিতির যাত্রীবাহী বাসের হেলপার।

হামলায় জড়িত এ সময় হামলা করতে আসা আরো ৫/৭ জন সন্ত্রাসী প্রকৃতির যুবকেরা পালিয়ে যায়।ঘটনার পর উত্তেজনাপূর্ণ আলোচনার একপর্যায়ে আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগপত্রে স্বাক্ষর করে তা সভাপতির কাছে জমা দেন।

পরে আন্দোলনকারী ও অবস্থানকারীরা কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে মনিহার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, বি এম আকাশ, সদস্য মো. মেহেদী হাসান, জি.এম. মুন্না, রিয়াদ, ইমন বিশ্বাস, হাবিবুর, ইমন রিদয়সহ আরও অনেকে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews