1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি। আন্দোলন কেবল অর্ধেক পথ পাড়ি দিয়েছে, বাকী টা পথ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে পার করতে হবে।

বুধবার জেলা স্বেচ্ছাসেবক দলের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
যশোর ক্লাবে অনুষ্ঠিত সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানে ২০০৯ সালে দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেদিন বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে রাজপথে আন্দোলনে নেমেছিল।

দীর্ঘ ১৬ বছর আমাদের রাজপথ আকড়ে থাকতে হয়েছে। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে আমাদের শ শ সহকর্মী গুমের শিকার এবং হাজার হাজার সহকমর্ী জীবন দিয়েছে। তাদের রক্তের ঋণ শোধ করার দায়িত্ব আমাদের। যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত আমাদের সহকর্মীদের রক্তে রঞ্জিত। সেই ফ্যাসিস্ট আওয়াম লীগের সাথে ন্যূনতম সখ্যতা ছিল এমন কাউকে কোন অবস্থায় দলে ঠাঁই দেওয়া হবে না।

অনিন্দ্য ইসলাম অমিত বিগত দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের ভুমিকা তুলে ধরে বলেন, বিগত দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সব সময় মানবিক কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রেখেছিল। বিগত দিনে যেভাবে জেলা স্বেচ্ছাসেবক দল পরিচালিত হয়েছে, সেটি অনুসরণ নতুন কমিটির নেতাকর্মীদের মানুষের দাঁড়াতে হবে। মানুষের সকল দুঃখ কষ্টের তাদের পাশে অতীতের মতো ছায়া হয়ে দাড়াতে হবে।

বিগত দিনে স্বেচ্ছাসেবক দলের যারা রাজপথে ছিল তারা ভুল পথে কম হাটছে । যেহেতু নতুন কমিটিতে রাজপথে থাকা নেতাকর্মীর সংখ্যা বেশি তাই নিশ্চয় যশোর জেলা স্বেচ্ছাসেবক দল ভুল পথে হাটবে না।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews