যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে গৃহবধূ সাথী আক্তার স্বরুপজান হত্যার ঘটনায় তার সৎ ছেলে জিসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পারিবারিক কলহের জেরে সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানায়।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তার জবানবন্দি গ্রহণ করেন।
জিসান জানায়,
তার বাবা চালকল মালিক আব্দুর রশিদ মিন্টু দুই বছর আগে সাথী আক্তারকে বিয়ে করেন, যা তাদের সংসারে অশান্তির কারণ হয়।
২৬ এপ্রিল রাতে পিতা-মাতার ঝগড়ার পর সে সৎ মাকে শীল ও চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করে।
নিহতের ভাই শহিদুল ইসলাম স্বামী-স্ত্রী ও সৎ ছেলের বিরুদ্ধে মামলা করলে পুলিশ আব্দুর রশিদ ও জিসানকে আটক করে আদালতে হাজির করে।
আদালত দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Leave a Reply