1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি: ক্ষতিপূরণ দাবিতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

যশোরে ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি: ক্ষতিপূরণ দাবিতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

যশোর অফিস:

ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে যশোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এক প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করে।

প্রসঙ্গত, গতকাল ২৮ এপ্রিল দুপুরে চৌগাছা উপজেলার ১২টি ডিপ টিউবওয়েলের আওতাধীন জমিসহ বাইরের বহু জমিতে ঝড় ও শিলাবৃষ্টির কারণে ধান, ফল এবং অন্যান্য ফসলের মারাত্মক ক্ষতি হয়। একইভাবে সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশেমপুর ইউনিয়নের কৃষকরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। এই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কৃষকদের জন্য সরকারি সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সদর উপজেলার নেতা আব্দুস শুকুর, বাংলাদেশ কৃষক সমিতির জেলা নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু,

ইঞ্জিনিয়ার আবু হাসান, বাংলাদেশ খেতমজুর কৃষক ফ্রন্টের নেতৃবৃন্দ রফিউদ্দিন, শাহজাহান আলী, হাচিনুর রহমান, আলাউদ্দিন, উজ্জ্বল বিশ্বাস এবং হুমায়ুন কবির সেতু প্রমুখ।

কৃষক নেতা জিল্লুর রহমান বলেন,“এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা না করলে তারা চরম আর্থিক সংকটে পড়বেন। আমরা দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews