1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মনিরামপুরে গৃহবধূ হত্যা ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন, স্বামী ও সৎ ছেলে গ্রেফতার

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মনিরামপুরে গৃহবধূ হত্যা ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন, স্বামী ও সৎ ছেলে গ্রেফতার

যশোর অফিস :

যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে গৃহবধূ সাথী আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী আব্দুর রশিদ ও সৎ ছেলে জিসানকে আটক করা হয়েছে। অভিযানে হত্যা কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র কুড়াল ও শীলের নড়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল ২৮ এপ্রিল সকালে মিন্টুর চাতালের ঘর থেকে গৃহবধূ সাথী আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাই শহিদুল ইসলাম মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশের একাধিক ইউনিট মনিরামপুর থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে তদন্তে নামে। সোমবার রাতে অভয়নগরের শংকরপাশা এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত স্বামী মিন্টু ও সৎ ছেলে জিসানকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে। তাদের দেখানো মতে, নিজ বাড়ি থেকে একটি কুড়াল ও শীলের নড়া উদ্ধার করা হয়,যেগুলো দিয়ে সাথী আক্তারকে খুন করা হয় । পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews