1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ার পূর্ব পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ সহকারি শিক্ষক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাঘারপাড়ার পূর্ব পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ সহকারি শিক্ষক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক,:

শিক্ষার্থীর শ্লীলতাহানি ও অশ্লীল আচরণ করে আবারও সমালোচনায় উঠেছেন বাঘারপাড়ার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। একাধিক প্রতিষ্ঠানে চাকরি করা কালিন সময়ে সব প্রতিষ্ঠানেই তার এমন অভিযোগ রয়েছে। এ সব অভিযোগে তিনি সামাজিকভাবে হেয় ও অর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলেও নতুন প্রতিষ্ঠানে যেয়ে তার কোন কিছুই মনে থাকে না।

স্থানীয় সূত্রে জানাগেছে, পূর্ব পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে শিক্ষার্থীর সাথে অশ্লীল আচারণ ও শ্লীলতাহানির বিষয়টি গত দুইদিন ধরে আলোচনার ঝড় বইছে বিদ্যালয় পাশ^বর্তী এলাকায়। এ বিদ্যালয়ের এক শিক্ষক সূত্রে জানাগেছে, বিদ্যালয় সংলগ্ন একটি ঋষি পল্লী রয়েছে। এ পল্লীর দুই কিশোরীর একজন ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থী। উভয় শিক্ষার্থী কিছুটা বুদ্ধি প্রতিবন্ধির মত। বয়স অনুযায়ি তাদের আরো উপরের শ্রেণীতে থাকার কথা ছিলো।

তাদের শাররিক গঠন অন্য শিক্ষার্থীদের থেকে একটু বেশি। আব্দুল কুদ্দুস প্রতিনিয়ত ঐ দুই শিক্ষার্থীর সাথে অশ্লীল আচরণ করে। এমন অভিযোগ নিয়ে উভয় শিক্ষার্থীর অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করেন। প্রধান শিক্ষক এর কোন প্রতিকার করতে না পারায় গতকাল সকালে স্থানীয় কয়েকজন যুবক ঐ বিদ্যালয়ে প্রবেশ করেন।

এ সময় আব্দুল কুদ্দুস বিষয়টি বুঝতে পেরে বিদ্যালয় থেকে গা ঢাকা দেন।একই বিদ্যালয়ের অন্য এক শিক্ষক জানিয়েছেন, আবুল কুদ্দুস এক সময় নারিকেলবাড়িয়া ইউনিয়নের দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত ছিলেন। এ বিদ্যালয়ে চাকরি করা কালিন সময়ে এক শিক্ষার্থীর মায়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে এলাকার চাপে উপজেলা শিক্ষা অফিস আব্দুল কুদ্দুসকে একই ইউনিয়নের মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করে। সেখানে কিছুদিন চাকরি করার পর এক শির্ক্ষীর শ্লীলতাহানি ঘটান।

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসি আব্দুল কুদ্দুসকে মারপিট করে। এ ঘটনায় সে সময়কার ভাইস চেয়ারম্যান ও এক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দসের সাথে দফারফায় ঘটনাটি ধামাচাপা দিয়ে দেয়। বিনিময়ে কুদ্দুসের হাতের দুইটি বালা খোয়তে হয়। ঐ ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে সাজানো শালিশের মাধ্যে কুদ্দুসকে জুতা পেটা করে তার ভাই শরিফুল ইসলাম। এ ঘটনার পর বাঘারপাড়া শিক্ষা অফিস কুদ্দুসকে আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে বদলি করেন। তবে তিনি আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কখনও হাজির হননি। তিনি নিয়মিত উপজেরা শিক্ষা অফিসে হাজিরা দিতেন। এরপর তিনি গত বছরের প্রথম দিকে বদলি হয়ে আসেন পূর্ব পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এ বিদ্যালয়ে স্বাভাবিকভাবে চাকরি করলেও গত ৫ আগষ্টের পর থেকে কুদ্দুস বেপরোয়া হয়ে ওঠে। ঠিকমত বিদ্যালয়ে আসেন না। আসলেও স্বাক্ষর করে চলে যান উপজেলাতে। ঠিকমত শ্রেণী কক্ষে যান না। এ সব ঘটনার সত্যতা স্বীকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম তানভীর আম্মেদ বলেন, আমি থাকে সহকারি শিক্ষক আব্দুল কুদ্দুসকে বলেছি, কোথাও গেলে মুভমেন্ট রেজিষ্ঠারে তা যেন উল্লেখ করে যান। তিনি কোন কিছুর তোয়াক্কা করেন না। ঐ দুই শিক্ষার্থীর বিষয়ে বলেন, তাদের অভিভাবক এসেছিলো। তারা মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছে। লিখিত কোন অভিযোগ দেননি। যে কারণে আমি বেশিদুর এগুতে পারিনি।

প্রধান শিক্ষক কেএম তানভীর গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন, গনমাধ্যম কর্মীরা গতকাল বিদ্যালয় থেকে চলে যাওয়ার পর তামান্না নামে এক শিক্ষক আব্দুল কুদ্দুসের অপরাধ ঢাকার জন্য শিক্ষার্থী হাজিরা খাতায় ঘষামাজা করে ঐ শিক্ষার্থীকে ঘটনার দিন অনুপস্থিত দেখানোর চেষ্টা করেন। বিষয়টি প্রধান শিক্ষক জানতে পেরে সে হাজিরা খাতা তার হেফাজতে নিয়ে নেন।

ঐ দুই শিক্ষার্থীর অভিভাবক এ প্রতিবেদককে জানিয়েছেন, ’একজন শিক্ষক যদি তার শিক্ষার্থীর সাথে অশ্লীল আচারণ করে, তাহলে ঐ বিদ্যালয়ে বাচ্চাদের আর পাঠানোর পরিবেশ থাকে না। বিষয়টি প্রধান শিক্ষকে জানিয়েছি। তিনি যা বালো বোঝেন তাই করবেন। আমরা ছোট জাতের হিন্দু মানুষ। আইন আদালত করব না’।

অভিযুক্ত শিক্ষক আব্দুল কুদ্দুস জানিয়েছেন, গত মঙ্গলবার আমি ৭ম শ্রেণীতে গণিতের ক্লাস নিচ্ছিলাম। ৬ ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস না করে চিল্লাপাল্লা করছিলো আর সিড়ি দিয়ে দৌড়ে উঠা নামা করছিলো। যে কারণে আমি দুইজন শিক্ষার্থীকে বকাঝকা করেছিলাম। এর বেশি আর কিছুই হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews