যশোরে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত এর নির্দেশনায় গ্রাম পর্যায়ের জনসচেতনতা বাড়াতে ১৩নং কচুয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদল ঘোপ গ্রামে “জরুরী মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয় ,
মঙ্গলবার মোঃ রাজিবুল হাসান সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম বাবু এছাড়াও উপস্থিত ছিলেন ১৩ নং কচুয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ.
১৩ নং কচুয়া ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন মুন্সী , দপ্তর সম্পাদক মোঃ জিল্লুর রহমান ,সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন,
সাংগঠনিক সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল রানা ,সিনিয়র সহ সভাপতি শাহিন আলম , যুবদল নেতা মোঃ সোহেল রানা , সাবেক ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান , রমজান ওবায়দুল প্রমুখ।

Leave a Reply