রবিবার যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ হলরুমে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিওর অর্থায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমন্বয়কারি মো: রিয়াজ হোসেন। উপস্থিত ছিলেন নুসরাত জাহান মৌমি, টগর হোসেন, মো: বখতিয়ার, জান্নাতুল, মোস্তফা আমির ফয়সাল, চয়ন বিশ্বাস, মো: ইকরামুল কবির মিঠু, মো: খোরশেদ আলম, মো: আশরাফুজ্জামান, দিলরুবা পারভিন ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।
সভায় সহিংসতা নিরসন, সম্প্রীতি রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম এবং দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। সভার শেষে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়।

Leave a Reply