1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নেশার টাকা জোগাতে চুরি করতে গিয়ে আটক যুবক

  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যশোরে নেশার টাকা জোগাতে চুরি করতে গিয়ে আটক যুবক

যশোর অফিস ;

নেশার টানে বাগেরহাট থেকে যশোরে এসে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক হয়েছে ওমর আলী (২২) নামে এক যুবক।

ঘটনাটি ঘটে ২৭ এপ্রিল গভীর রাতে, যশোরের পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চুরি করতে গিয়ে ধরা পড়ে যুবকটি।

হাসপাতালের ম্যানেজার শারমিন আক্তার সুমী জানান, চোরটি প্রথমে রোগীর স্বজন সেজে নার্সের ব্যাগ থেকে এবং পরে হাসপাতালে রক্ষিত মসজিদের দানবাক্স ভেঙে প্রায় আড়াই হাজার টাকা চুরি করে। সন্দেহ হলে নিরাপত্তা কর্মীরা তাকে তল্লাশি করেন এবং প্যান্টের পকেট থেকে চুরির টাকাগুলো উদ্ধার করা হয়।

২৮ এপ্রিল সকালে তাকে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক ওমর আলী নিজেকে বাগেরহাট জেলার রামপাল এলাকার সন্যাসী বাজার গ্রামের বাসিন্দা বলে জানায়। তার পিতার নাম জাহাঙ্গীর হোসেন।

এছাড়া, যুবকটি জানিয়েছে যে, সে যশোর রেলস্টেশন এলাকা থেকে এম মহিলা ও কিশোরদের কাছ থেকে ইয়াবা কিনে সেবন করে থাকে। এই ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানায় সে।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews