1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভাগীয় কর্মসূচি

  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভাগীয় কর্মসূচি

যশোর অফিস :

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জনমত গঠনের লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশব্যাপী বিভাগীয় সেমিনার ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। মে মাসজুড়ে দেশের আটটি বিভাগে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে ৯ ও ১০ মে প্রথম সেমিনার ও সমাবেশ হবে। এসব সেমিনারে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন বিষয়ক আলোচনা হবে।

পরবর্তী ধাপে, খুলনা ও বরিশাল বিভাগে ১৬ ও ১৭ মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে সেমিনার আয়োজন করা হবে।

রাজশাহী ও রংপুর বিভাগে ২৩ ও ২৪ মে কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষার ওপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

মাসের শেষভাগে, ২৭ ও ২৮ মে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

প্রতিটি সেমিনারের পরদিন ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা রাজনৈতিক অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত প্রকাশ করবেন।

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের উন্নয়ন, অধিকারের দাবি এবং সমসাময়িক জাতীয় ইস্যুতে তাদের ভূমিকা নিয়ে সচেতনতা বাড়ানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews