1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ঝিনাইদহ চুড়ামনকাটি এলাকার মহাসড়ক ঘেঁষা অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ

  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর ঝিনাইদহ চুড়ামনকাটি এলাকার মহাসড়ক ঘেঁষা অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ

যশোর অফিস :

যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে মহাসড়ক সংলগ্ন স্থাপিত প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান সোমবার উচ্ছেদ করা হয়েছে। খুলনা রিজিয়নের বারোবাজার হাইওয়ে থানার পুলিশের উদ্যোগে মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা এসব দোকান অপসারণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে একটি চক্র অতিরিক্ত টোল আদায়ের উদ্দেশ্যে চুড়ামনকাটি এলাকায় মহাসড়ক ঘেঁষে অবৈধভাবে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান বসিয়ে আসছিল। প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত এ সকল দোকান বসত। ফলে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটতো। সৃষ্ট যানজটে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ যাত্রী ও চালকদের। বিশেষ করে পণ্যবাহী ট্রাক, বাস, পিকআপসহ নানা যানবাহন চলাচলের সময় ঝুঁকি বাড়তো।

যশোর-ঝিনাইদহ মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। মহাসড়কের পাশে দোকান বসানোর ফলে রাস্তাটি সরু হয়ে যানবাহনের গতি কমে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ইতিপূর্বে এ এলাকায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসেন বলেন,”চুড়ামনকাটি বাজার এলাকায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট বসানো ছিল। সোমবার সকাল থেকে আমাদের অভিযান শুরু হয়। অভিযানকালে সবজি, ফল, মাংসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ ফুট করে জায়গা পরিষ্কার করা হয়েছে। ফলে যান চলাচল এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও বাধামুক্ত হয়েছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে মহাসড়ক সংলগ্ন এলাকায় আর যেন কেউ অবৈধ দোকান স্থাপন করতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি চালানো হবে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews