1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাতাল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী-সতীন পলাতক

  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যশোরে চাতাল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী-সতীন পলাতক

যশোর অফিস :

যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে একটি ধানের চাতালঘর থেকে স্বরুপজান (৪৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতের স্বামী, সতীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন। তবে কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, নিহত স্বরুপজান চাতাল মালিক আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী। মিন্টুর প্রথম স্ত্রী সুমা পারভীন ও দ্বিতীয় স্ত্রী স্বরুপজানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ওই বিরোধের কারণে স্বরুপজান চাতালঘরের পাশে একটি ছোট ঘরে একা বসবাস করতেন এবং চাতালে কাজ করতেন।

রোববার রাতে স্বরুপজান প্রতিদিনের মতো তার ঘরে ঘুমাতে যান। সোমবার সকালে ঘুম থেকে না ওঠায় সতিনের মেয়ে ফাতেমা খাতুন (২৫) ঘরের দরজা খোলা দেখতে পান। ভিতরে প্রবেশ করে তিনি স্বরুপজানের উলঙ্গ অবস্থায় গলাকাটা লাশ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি নূর মোহাম্মদ গাজী আরও জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার আগেই নিহতের স্বামী আব্দুর রশিদ মিন্টু, সতীন সুমা পারভীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে।

এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তদন্ত শুরু হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধসহ সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে নারকীয় এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews