যশোর শহরের পিচ হাসপাতালের মালিক ডা. মোসলেম উদ্দিন ও দলিল লেখক টুটুলের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে মামলা হয়েছে।
চাঁচড়া এলাকার সালাউদ্দিন আহমেদ এ মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ১০ শতক জমির মধ্যে ২ দশমিক ৮৯ শতক ও ১ দশমিক ১৫ শতক জমি বিক্রি করে সালাউদ্দিন আংশিক মূল্য পেলেও বাকি অর্থ না দিয়ে মোসলেম উদ্দিন পুরো জমির দাবি করেন।
পরে তদন্তে জাল দলিলের বিষয়টি উদঘাটিত হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply