1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শার্শায় সন্ত্রাসী হামলার শিকার লাল্টু মিয়াকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

যশোর শার্শায় সন্ত্রাসী হামলার শিকার লাল্টু মিয়াকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত

যশোর অফিস :

যশোরের বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ৯২৫ এর লেবার সরদার এবং ৯নং উলাশী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লাল্টু মিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

গত ২৭ এপ্রিল (রবিবার) বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন লাল্টু মিয়াকে দেখতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,”লাল্টু মিয়া বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দলীয় সকল আন্দোলন, মিছিল ও সমাবেশে তার সরব উপস্থিতি ছিলো। ফ্যাসিবাদী সরকারের শাসনামলে তিনি একাধিক হামলা-মামলার শিকার হয়েছেন। আজ তার ওপর বর্বর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন,”এই নির্মম হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে লাল্টু মিয়ার ওপর হামলা চালায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং দুপায়ে গুলি করে। হকস্টিক দিয়ে পিটিয়ে তার দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

বর্তমানে লাল্টু মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews