1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

যশোরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

যশোর অফিস :

যশোরে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজমিস্ত্রী বাপ্পি বিশ্বাস (২৭) মারা যান। একই দিনে মনিরামপুর উপজেলার খাকুন্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বেল্লাল হোসেন (৩০)।

নিহত বাপ্পি বিশ্বাস যশোর সদর উপজেলার দলেননগর গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে। তার চাচাতো ভাই আশরাফুল ইসলাম বিশ্বাস জানান, বাপ্পি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। শনিবার (২৬ এপ্রিল) নিজ গ্রামের আলোকের বাড়িতে কাজ করার সময় ছাদের ওপর বাঁশ কাটছিলেন।

এ সময় একটি বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে বাপ্পি বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে কংক্রিটের মেঝেতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বলেন, ছাদ থেকে পড়ে গুরুতর আঘাতের কারণেই বাপ্পি বিশ্বাসের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ধান ঝাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বেল্লাল হোসেন। তিনি ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন হোসেন জানান, নিজের বাড়ির উঠানে ধান ঝাড়ার মেশিন চালানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেল্লাল হোসেন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews