1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাকরি হারালো যশোরের আকিজ জুট মিলের ৬৩০০ শ্রমিক

  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে
চাকরি হারালো যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়াস্থ আকিজ জুট মিলের ৬ হাজার ৩শ’ শ্রমিক। বৈদেশিক অর্ডার না থাকায় এবং দেশের বাজারে পাটের মূল্য বৃদ্ধির কারণে কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না জানিয়ে কর্মীদের কাজে আসতে নিষেধ করা হয়েছে। একইসাথে কর্মীদের আনা নেয়ার জন্য বাস সার্ভিস (২৩টি বাস) বন্ধ করে দেয়া হয়েছে। মিলের নির্বাহী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আকিজ জুট মিলস্ দেশে বেসরকারি খাতে পরিচালিত বৃহৎ জুট মিল। এ জুট মিলে তিন শিফটে যশোর, খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলার ৭ হাজার শ্রমিক নিয়মিত কাজ করে। প্রতিদিন তাদের ২৩ টি বাসের মাধ্যমে কারখানায় আনা নেওয়া করা হয়। আজ থেকে আকস্মিকভাবে বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা যায় কর্তৃপক্ষ স্থায়ী ৭শ’ শ্রমিক বাদে সকলকে কাজে আসতে নিষেধ করেছে।
এ বিষয়ে মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম বলেন, অভ্যন্তরীণ বাজারে গুণগত পাট পাওয়া যাচ্ছে না এবং পাটের মূল্য অনেক বেশি। যে কারণে উৎপাদন সীমিত করেছে কর্তৃপক্ষ। মিলে প্রায় ৬ হাজার ৩ শ’ বদলি শ্রমিক রয়েছে। মূলত তাদেরকেই কাজে আসতে নিষেধ করা হয়েছে। বাকি ৭শ’ স্থায়ী কর্মী দিয়ে মিলের কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া বৈদেশিক অর্ডারও কমে গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম জানান, আমাদের পণ্য মূলত তুরস্কে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদিত পণ্য পাঠানো যাচ্ছে না। পাঠাতে গেলে খরচও বেশি হচ্ছে। সেই সাথে নতুন অর্ডারও কমে গেছে। এর পাশাপাশি দেশের বাজারে গুণগত মানের পাট পাওয়া যাচ্ছে না। যে পাট পাওয়া যাচ্ছে তার দাম অনেক বেশি। সব মিলিয়ে তিন শিফটে উৎপাদন সচল রাখা সম্ভব হচ্ছে না। লোকসান এড়াতে স্থায়ী শ্রমিকদের দিয়ে এখন দুটি শিফটে কাজ চলছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বদলী শ্রমিকদের কাজে আসতে নিষেধ করা হয়েছে। এ কারণে বাস সার্ভিসও বন্ধ করে দেয়া হয়েছে। মিলের শ্রমিকদের প্রতি সপ্তাহের বৃহস্পতিবার পাওনা পরিশোধ করে দেয়া হয়। বদলী শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ তাদের মজুরি না পান তাহলে মিলে যোগাযোগ করলে পরিশোধ করা হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে মিলের কার্যক্রমও পূর্ণ উদ্যমে শুরু করা হবে। তখন বদলী শ্রমিকরা আবারো কাজে যোগ দিতে পারবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews