1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাসাভাড়া নেওয়ার ছলে চেতনানাশক খাইয়ে ১২ লাখ টাকার মালামাল চুরি

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যশোরে বাসাভাড়া নেওয়ার ছলে চেতনানাশক খাইয়ে ১২ লাখ টাকার মালামাল চুরি

যশোর অফিস :

যশোর শহরতলীর রামনগর কলুপাড়ায় বাসাভাড়া নেওয়ার ছলে বাড়ির মালিকের পরিবারের সদস্যদের চেতনানাশক খাইয়ে নগদ টাকা ও সোনার গহনা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত রুস্তম আলীর মেয়ে শারমিন সুলতানা শান্তা কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল সকালে দুই পুরুষ ও দুই নারী শান্তার বাড়িতে যান। তারা বাড়ির বাইরে টাঙানো ‘বাসাভাড়া’ সাইনবোর্ড দেখে বাড়িটি দেখতে আসেন এবং ৩ হাজার টাকায় মাসিক ভাড়ার চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেন। সেদিনই তারা এক হাজার টাকা অগ্রিম প্রদান করেন। পরে দুই পুরুষ তথ্য আনার কথা বলে চলে যান, আর দুই নারী বাড়িতে থেকে যান।

ঘটনার দিন, ১৭ এপ্রিল রাত ১১টার দিকে ওই দুই নারীর পরিচিত এক যুবক ‘ভাগ্নে’ পরিচয়ে কিছু খাবার নিয়ে আসে। এর আগে, ওই দুই নারী বাড়ির লোকজনকে তাদের ঘরে দাওয়াত দিয়ে খাওয়ান। পরে ভাগ্নে প্রদত্ত খাবার পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়। খাবার গ্রহণের কিছুক্ষণ পরই শান্তার পরিবারের সদস্য ও পাশের ভাড়াটিয়ারা অচেতন হয়ে পড়েন।

পরবর্তীতে জানা যায়, ওই খাবারের মধ্যে চেতনানাশক মেশানো ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়।

পরদিন সকালে শান্তা অচেতন অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান এবং কোতয়ালি থানায় অজ্ঞাতনামা দুই পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews