1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাইসাইকেল চালকের কিলঘুষিতে রিকশাচালকের পাঁচটি দাঁত ভেঙে গেল

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যশোরে বাইসাইকেল চালকের কিলঘুষিতে রিকশাচালকের পাঁচটি দাঁত ভেঙে গেল

যশোর অফিস :

যশোরে বাইসাইকেল চালকের কিলঘুষিতে নয়ন চৌধুরী (৪২) নামে এক রিকশাচালকের মুখের পাঁচটি দাঁত ভেঙে গেছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নয়ন চৌধুরী শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা। তিনি জানান,ঘটনার সময় তিনি রিকশা চালিয়ে যাচ্ছিলেন। পথে শহরতলীর বিরামপুর এলাকার বাসিন্দা নুর আলম (৩৫) তার বাইসাইকেল নিয়ে রিকশার সঙ্গে ধাক্কা খান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর আলম ক্ষিপ্ত হয়ে নয়ন চৌধুরীর মুখে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। এতে নয়নের সামনের পাঁচটি দাঁত ভেঙে পড়ে যায়।

পরে নয়ন চৌধুরী ভাঙা দাঁত হাতে নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

ডাঃ বিচিত্র মল্লিক জানান, নয়ন চৌধুরীর মুখের দাঁতগুলো আগে থেকেই দুর্বল ছিল, ফলে আঘাতের পর তা ভেঙে পড়ে। তবে তিনি হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসা শেষে চলে যান। ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে তাকে পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews