“এইচএসসি পাসের পর তিন বছরের ডিপ্লোমা শেষ করেও স্নাতক স্বীকৃতি নেই, এ বৈষম্যের অবসান চাই” এমন দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ), যশোর শাখা।
নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, যশোর প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে অবিলম্বে স্নাতক সমমান প্রদান করতে হবে। না হলে এটি শিক্ষার্থীদের প্রতি একটি বড় বৈষম্য হবে।

Leave a Reply