শনিবার সকালে যশোর জেলা আইন কমিশনের উদ্যোগে জেলা দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে “ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮” সংশোধন ও সাজা বিষয়ে শুনানির বিধান অন্তর্ভুক্তকরণ এবং নীতিমালা প্রণয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক সেমিনারের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক। এছাড়া যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কবিরসহ অন্যান্য বিচারক ও আইনজীবীগণ অংশ নেন।
প্রধান আলোচক অধ্যাপক ড. নাইমা হক বলেন, “ফৌজদারি কার্যবিধির সংশোধন সময়ের দাবি। সাজা ঘোষণার আগে পৃথক শুনানির বিধান চালু হলে ন্যায়বিচার আরও সুসংহত হবে।”
সভাপতি বিচারপতি জিনাত আরা বলেন, “আধুনিক ও মানবিক বিচারব্যবস্থা গড়তে দণ্ডবিধির আধুনিকায়ন অপরিহার্য।”
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Leave a Reply