1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু সম্পাদক নাসির আহমেদ রাসেল

  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু  সম্পাদক নাসির আহমেদ রাসেল

প্রেস বিজ্ঞপ্তি :

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (কেডিজেএফ) ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শীর্ষ নিউজের সাবেক নির্বাহী সম্পাদক নাসির আহমাদ রাসেল।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খঁা হলে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সবাই নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদার বখত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্যান্য দুই সদস্য আমিরুল ইসলাম কাগজী ও সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

সভায় সমিতির সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রিজভী নেওয়াজ দ্বিবার্ষিক রিপোর্ট পেশ করেন। সভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেলের নেতৃত্বাধীন কমিটির কাছে দায়িত্বভার অর্পন করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত), সহ-সভাপতি আল মামুন খান (বিজনেস স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (বাংলা নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান (সুমন) (রুপালী বাংলাদেশ), কোষাধ্যক্ষ রহমান আজিজ (দৈনিক নিরপেক্ষ), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (এখন টিভি),

দপ্তর সম্পাদক আব্দুল হালিম (দৈনিক জনতা), কল্যাণ সম্পাদক মো. আক্তারুজ্জামান (গাজী আক্তার) (দেশ বর্তমান), প্রচার সম্পাদক মুত্তাকিনুর রহমান (মাসফি) (কালের কন্ঠ), ক্রীড়া সম্পাদক মুজাহিদুল ইসলাম (অন্তু মুজাহিদ) কালবেলা, সাংস্কৃতিক সম্পাদক মিলন মাহমুদ রবি (বাংলাভিশন)।

নির্বাচনের ফলাফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদার বখত বলেন, আমরা খুলনা বিভাগ অন্যান্য বিভাগের তুলনায় অনেক পিছিয়ে আছি। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় খুলনা থেকে, অথচ সবচেয়ে কম ব্যয় হয় খুলনাতে। তাই খুলনার উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। তাহলে আমরা সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হতে পারবো।

সাধারণ সভায় কেডিজেএফের বিদায়ী সভাপতি শেখ নজরুল ইসলাম বলেন, অনেকেই আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কাজ করে গিয়েছি। আমরা ভেদাভেদ না করে সবাই এক হয়ে এগিয়ে যাই, সবার প্রতি এই অনুরোধ থাকবে।

দুই বছরের কার্যক্রম তুলে ধরে বিদায়ী সেক্রেটারি রিজভী নেওয়াজ বলেন, আমরা গত দুই বছরে একটি পিকনিকসহ কয়েকটি অনুষ্ঠান করেছি। আমরা সংগঠনের একটি ওয়েবসাইট করেছি। রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা এখনো অফিস নিতে পারিনি। আমরা আশাকরি নতুন কমিটি আমাদের রেখে যাওয়া কাজ শেষ করবে।

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, খুলনা বিভাগীয় সাংবাদিকদের একত্রিত করতে হবে। আমাদের উদ্যমী হতে হবে। কাউকে দোষারোপ না করে এক হয়ে কাজ করতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews