1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জমি নিয়ে বিরোধে হামলা: থানায় মামলা, আহত ৩

  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোরে জমি নিয়ে বিরোধে হামলা: থানায় মামলা, আহত ৩

যশোর অফিস :

যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে মারধরের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এ মামলা দায়ের করা হয়।

মামলাটি করেছেন কামালপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী সুরাইয়া আক্তার রিয়া ওরফে ঋতু। আসামি করা হয়েছে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আলআমিন (২৫), সৈয়দ পাটালীর ছেলে বাদশা (২৬) এবং বাদশার মা কুলসুম (৪৫)-কে।

মামলার এজাহারে রিয়া উল্লেখ করেন, তার স্বামী কবির হোসেনের সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আসামিরা প্রায়ই তার স্বামী ও ছেলে রেজওয়ান ইসলামকে (২৪) খুন জখমের হুমকি দিতেন।

ঘটনার বিবরণে তিনি জানান, গত ৩১ মার্চ রাত ৯টার দিকে আসামিরা বাঁশের লাঠি, জিআই পাইপ ও লোহার রড নিয়ে তাদের বাড়িতে হানা দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে তার ছেলে রেজওয়ানকে মারধর করা হয়।

পরে তিনি ও তার স্বামী কবির হোসেন ছেলেকে রক্ষা করতে গেলে তারাও হামলার শিকার হন। ওই সময় রিয়ার শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত তিনজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। রেজওয়ান ও রিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও কবির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews