1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর কোতোয়ালী থানায় জিডি যশোর সিআইডি কর্মকর্তার সাথে নড়াইলের পাসপোর্ট কর্তার অসৌজন্যমূলক আচরণ

  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর কোতোয়ালী থানায় জিডি

যশোর সিআইডি কর্মকর্তার সাথে নড়াইলের পাসপোর্ট কর্তার অসৌজন্যমূলক আচরণ

যশোর অফিস :

নড়াইলের পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন যশোর সিআইডি পুলিশ পরিদর্শক কাজী কামাল হোসেন। বুধবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ১৭ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় জিডি করেছেন তিনি।

লিখিত জিডিতে তিনি বলেছেন সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক কাজী কামাল হোসেন তার ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৭১১-০১১২৯২ থেকে রফিকুল ইসলামের মোবাইল নম্বর ০১৭৩৩-৩৯৩৩৭০ তে ফোন করে তার মেয়ের একটি পাসপোর্ট সংগ্রহের জন্য তথ্য চান।

এ সময় তিনি নড়াইলের পাসপোর্ট কর্তাকে জানান তার মেয়ের একটি পাসপোর্ট ডেলিভারির মেসেজ তিনি মোবাইলে পেয়েছেন।

কিন্তু তার মেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এ অবস্থায় তিনি পাসপোর্টটি কি তার মেয়েকেই গ্রহণ করতে হবে নাকি অন্য অন্য ব্যক্তি বা তিনি নিজে সংগ্রহ করতে পারবেন সেটি জানতে চান।

এ সময় ওই পাসপোর্ট কর্মকর্তা উষ্মা প্রকাশ করে তাচ্ছিল্যভরে উত্তর দেন জমা দেওয়ার সময় হুশ ছিলো না। একই সাথে পদবী অনুযায়ী কথা বলতে বলেন। এবং কাজী কামলের বিপি নম্বর জানতে চান এবং তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেন।

কাজী কামাল হোসেন তাৎক্ষণিকভাবে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক ফয়সাল এবং যশোরের পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে মৌখিকভাবে জানিয়েছেন।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কাজী কামাল হোসেন কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews